খেলাধুলা


এবার মিরাজকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মার্চ ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার

এবার মিরাজকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিশনে আগামীকাল শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। মূল লড়াইয়ের আগে জাকির হাসানের পর এবার চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিলেটে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে সতীর্থ হাসান মাহমুদের মারা বলে চোখেমুখে আঘাত পান মিরাজ। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন এই অলরাউন্ডার। পরক্ষণে তাকে নেওয়া হয় হাসপাতালে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের কাল প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ শুক্রবার সকালে অনুশীলনে নামেন তারা। গা গরম করতে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন মিরাজরা। হঠাৎ হাসান মাহমুদের করা একটি শট মিরাজের মুখে এসে লাগে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় মিরাজকে। 

স্বস্তির খবর হলো, রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় চোখের ডাক্তারের কাছে। রিপোর্ট আসলে বোঝা যাবে চোখের আঘাত গুরুতর কিনা।

এর আগে আগে আঙুলের চোটে আইরিশ সিরিজ থেকে ছিটকে গেছেন জাকির হাসান। মিরাজ কাল খেলতে পারবেন কি না সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হবে কাল বাংলাদেশ সময় দুপুর ২টায়। যদি অলরাউন্ডার মিরাজকে সত্যিই না পাওয়া যায়, তাহলে শক্তির জায়গা একটু হলেও কমবে বংলাদেশের।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।