Ad

পুরো আইপিএল খেলার অনুমতি পেলেন সাকিব- লিটন-মুস্তাফিজ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-219991-1675836777
Durbin News

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ডাক পেয়েছেন তিন বাংলাদেশী ক্রিকেটার। জাতীয় দলের খেলা চলমান থাকলেও এই তিন ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।অর্থাৎ পুরো আইপিএল মৌসুম জুড়েই খেলার অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।মুস্তাফিজ টেস্ট ক্রিকেট না খেললেও, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি পেয়েছেন সাকিব ও লিটন দাস।জাতীয় দলের খেলা থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছেন সাকিব।এবারো আইপিএলের মাঝপথেই পড়েছে আরেক টেস্ট ম্যাচ। এবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।এই টেস্ট ম্যাচ শুরুর আগেই আইপিএলে উড়াল দিবেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। সোমবার বিসিবির এক ঘোষণায় তিনজকেই অনাপত্তিপত্র দিয়েছে বোর্ড।বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে নিজেদের ওডিআই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।এই টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ৩১ মার্চ। এই ম্যাচ খেলেই আইপিএলের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব, মুস্তাফিজ ও লিটন।অপরদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ মার্চ। টেস্ট দলে খেলেন না মুস্তাফিজ। তবে বর্তমানে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস।তারা দুইজনই যেহেতু এই ম্যাচ খেলবেন না তাই নতুন কাউকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ।সাকিব সেই ২০১১ সাল থেকেই আইপিএলে খেলছেন। ২০১৬ সালে থেকে এই টুর্নামেন্টে পদচারণা রয়েছে মুস্তাফিজুর রহমানেরও।অবশ্য গত আসরে দল পাননি সাকিব আল হাসান। এবার আবার ফিরেছেন পুরানো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে।কাটার মাস্টার মুস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে প্রথমবারের মতো এবার আইপিএলে দল পেয়েছেন লিটন দাস।লিটনকে দলে ভিড়িয়েছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে গুঞ্জন উঠেছে লিটনকে কলকাতার অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে।এই গুঞ্জন চাউর করেছে খোদ কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ইনিংস খেলার পর লিটনকে নিয়ে দেওয়া কলকাতার পোস্টের কমেন্টে তারাই রিপ্লে দিয়েছে যে, "আওয়ার স্কিপার" অর্থাৎ আমাদের অধিনায়ক।যেহেতু কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের কারণে আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েছেন, তাই শেষ পর্যন্ত আইয়ার খেলতে না পারলে নতুন অধিনায়কই খুঁজতে হবে কলকাতাকে।সেখানে লিটনকে দেখলেও তাই অবাক হওয়ার কিছু নেই, কারণ কেকেআর তো আগেই গুঞ্জন উঠিয়ে রেখেছে।ক্রিকেট বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো আইপিএল। ভারতের এই টুর্নামেন্ট এতোটাই জনপ্রিয় হয়েছে যে, বাঘাবাঘা ক্রিকেটাররা সারাবছর মুখিয়ে থাকেন আইপিএলে অংশগ্রহণের জন্য।সুশৃঙ্খল আয়োজন, টাকার ঝলকানিই আইপিএলকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে।তাই এখন ক্রিকেটাররা জাতীয় দলের খেলা বাদ দিয়েই আইপিএল খেলার জন্য ছোটে। বাংলাদেশি ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad