খেলাধুলা


লিটনের ফিফটিতে বাংলাদেশের উড়ন্ত সূচনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ মার্চ ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন, সোমবার

লিটনের ফিফটিতে বাংলাদেশের উড়ন্ত সূচনা
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে টাইগাররা। যেখানে বড় ভূমিকা রেখে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে এক উইকেটে ১১৪ রান। লিটন দাস ৫৬ ও শান্ত ৩২ রানে ব্যাট করছেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস।

ম্যাচের শুরুতে টাইগারদের চেপে ধরে আইরিশ পেসাররা। প্রথম সাত ওভারে মাত্র ১৮ রান যোগ করেন তামিম ও লিটন দাস। তবে অষ্টম ওভারে গ্রাহাম হিউমের উপর চড়াও হন লিটন। একটি করে চার ও ছয়ের মারে সেই ওভারে আসে ১২ রান।

প্রথম পাওয়ার প্লে মোটামুটি নির্বিঘ্নেই কাটিয়ে দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার। তবে শেষ বলে বাধে বিপত্তি। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ২৩ রান করা তামিম। তার বিদায়ের পর খোলস ছেড়ে বের হন লিটন, শুরু করেন পাল্টা আক্রমণ।

সেই ধারাবাহিকতায় ৫৪ বলে ম্যাথু হামফ্রেসকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন লিটন। একইসঙ্গে স্পর্শ করেন ওয়ানডেতে ২০০০ রানের মাইলফলক। অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্তও আছেন ফিফটির পথে।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।