Ad

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতে গেলেও মরক্কোর বিপক্ষে জিততে পারলোনা ব্রাজিল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_7
Durbin News

বিশ্বকাপে হৃদয় ভাঙার পর প্রথমবারের মতো মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, কাতারে রূপকথার গল্প লেখার পর এই প্রথম মরক্কানদের পায়ে দেখা যাবে ফুটবল। ঘরের মাঠে তারা ব্রাজিলকে আতিথ্য দেবে। প্রীতি ম্যাচ হলেও জেতার জন্য মুখিয়ে মরক্কো। টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে হবে দুই দেশের এই ম্যাচ। খেলা ‍শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। একঝাঁক নতুন তারকা নিয়ে প্রীতি ম্যাচের জন্য দল সাজিয়েছেন ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ র‌্যামন মেনেজেস। তবে, বিশ্বকাপে খেলা দলটির প্রায় অর্ধেক ফুটবলারকে বাদ দেওয়ায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।মরক্কোর বিপক্ষে এই প্রীতি ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিডফিল্ডার ক্যাসেমিরোকে। এর আগে ব্রাজিলের নিয়মিত অধিনায়ক ডি সিলভা চোটের কারণে দল থেকে ছিটকে যান। গত মাসে গোড়ালির চোটে পড়া চেলসির এই ডিফেন্ডারকে আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপের পর নতুন কোচ ও অধিনায়কের অধীনে আন্তর্জাতিক ফুটবলে নামছে সেলেসাওরা।মাঠে নামার আগে ব্রাজিলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মরক্কোর কোচ রেগরাগুই, ‘ব্রাজিলের বিপক্ষে আমাদের পরিচয় পাল্টাব না। এমন কিছু করবো না যেটা আমরা না, কিন্তু আমরা আরও বেশি ঝুঁকি নেব যেটা বিশ্বকাপে নেইনি। বিশ্বকাপে যে কোনও ভুলের মাশুল দিতে হতো। শনিবার আমাদের প্রীতি ম্যাচ এবং সম্ভবত আমরা অনেক বেশি সাহসিকতা নিয়ে খেলব এবং চেষ্টা করব ভিন্ন কিছু করার, যেটা আমরা বিশ্বকাপ ম্যাচে করতে পারিনি।’এ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মরক্কো। আগের দু’দেখায় প্রতিবারই সেলেসাওদের কাছে হেরেছে এটলাস লায়ন্সরা। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের জয় ২-০ গোলে। পরের দেখা ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ স্টেজে যাতে ব্রাজিলের জয় ৩-০ গোলে। ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচকে ঘিরে বর্তমানে ফুটবল প্রেমিদের মনে উত্তেজনা তুঙ্গে।এই ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দেশের সমর্থকদের পাশে চেয়েছেন মরক্কো কোচ। ৬৫ হাজার দর্শকের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে। তাদের উৎসাহ উদ্দীপনায় দল আরও ভয়ানক হয়ে উঠবে বিশ্বাস মরক্কো কোচের

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad