

তৃতীয় ওয়ানডে তে আইরিশদের তুলোধুনো করার পর আজ ২৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম T-20 খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ক্যাপ্টেন পল স্টার্লিং টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন। দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। একাদশে ৩ স্পিনার থাকলেও সুযোগ হয়নি লেগ স্পিনার রিশাদের। আর গত সিরিজে ভালো করা রণি তালুকদারের উপরই ওপেনিং এ ভরসা রাখছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। বাংলাদেশ স্কোয়াডঃ লিটন দাস (উইকেট কিপার), রনি তালুকদার, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান (ক্যাপ্টেন), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। আয়ারল্যান্ড স্কোয়াডঃ পল স্টার্লিং (ক্যাপ্টেন), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেট কিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট। -ছবি কৃতজ্ঞতাঃ বিসিবি



