

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ দুপুর ২ টায় মাঠে নামে দু দল। টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন আইরিশ ক্যপ্টেন পল স্টার্লিং। তবে তার সিদ্ধান্তকে ভূল প্রমাণিত করে চার-ছক্কার ঝড় তোলেন দুই ওপেনার লিটন কুমার দাস ও রণি তালুকদার। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে রেকর্ড ৮১ রানের পাহাড়সম রান তুলেন দুই ওপেনার রণি তালুকদার ও লিটন কুমার দাস।৯৭ রানের ওপেনিং জুটি ভাঙ্গার আগে লিটনের ব্যাট থেকে আসে ৪৭ রান। লিটন ফিফটি মিস করলেও আট বছর পর দলে ফেরা রণি তালুকদার তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। ব্যাক্তিগত ৬৭ রানের ইনিংসে ছিল ৭ টি চার ও ৩ টি দৃষ্টি নন্দন ছয় এর মার! এরপর সাকিব ও শামীম পাটোয়ারীর ক্যামিও ইনিংসে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। এম এ আজিজ স্টেডিয়ামে যখন চার ছক্কার বৃষ্টি ঝড়ছিলো, তখনই প্রথম ইনিংসের শেষ ওভারে হানা দেয় আসল বৃষ্টি। বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকে অনেক্ষণ। পরে আবার খেলা মাঠে গড়ালে DLS ম্যাথডে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। এতো বড়ো টার্গেটকে সামনে রেখে ভালোই শুরু করেন দুই ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডায়ার। ২.৪ ওভারে অ্যাডায়ার হাসান মাহমুদের বলে বোল্ড হলেও স্কোরবোর্ডে ততক্ষণে যোগ হয় ৩২ রান। তবে ম্যাচের চতুর্থ ওভারে তাসকিন আহমেদ ৭ রান দিয়ে ওভার হ্যাট্রিক করলে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড। টাইগারদের হয়ে ৪টি উইকেট শিকার করেন পেসার তাসকিন। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রানে থামে পল স্টার্লিংয়ের দল।ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রণি তালুকদার। আর আগ্রাসী বোলিং এর জন্য টাইগার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। আগামী ২৯শে মার্চ বুধবার চট্টগ্রামের একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।



