Ad

অনলাইন গেইম কী আসলে জুয়া? নাকি এ থেকে আয় করা সম্ভব লাখ লাখ টাকা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
LGD_Gaming_at_the_2015_LPL_Summer_Finals - Copy
Durbin News

বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরে বসে আয়ের এক নতুন মাধ্যম হতে যাচ্ছে ই-স্পোর্টস বা অনলাইন গেমিং। ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারে গেইম খেলেই আয় করা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা !প্রথাগত পড়াশুনার পাশাপাশি আধুনিক যে সমস্ত পেশা জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছে, তার মধ্যে অন্যতম ই-স্পোর্টস বা অনলাইন গেমিং।আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই একটি ভুল ধারনা অনলাইন গেমিং মানেই জুয়া ! কিন্তু ব্যাপারটি মোটেও সেরকম নয়।জুয়া খেলায় মূলত নির্দিষ্ট পরিমানের অর্থ বা বস্তু নির্ধারণ করা হয়। তারপর কোনো একটি বিষয়ে দুই পক্ষ চুক্তি করে হার জিত নির্ধারণ করে। যে পক্ষ হেরে যায় সে অপর পক্ষকে সেই নির্ধারিত অর্থ বা বস্তু প্রদান করে।অন্যদিকে ই-স্পোর্টস হলো একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। জুয়ায় উভয় পক্ষের সম্মতিতে পুরস্কারের অর্থ নির্ধারণ হয় এবং সময়ের সাথে সাথে তা কম-বেশি হয়।কিন্তু ই-স্পোর্টস টুর্নামেন্টের ক্ষেত্রে পুরষ্কারের বিষয়টি নির্ধারিত থাকে এবং তা নির্ধারণ করে টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ।এছাড়াও ই-স্পোর্টসে বিজয়ী দলকে পুরষ্কার প্রদান করে টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ। অপরদিকে জুয়ার ক্ষেত্রে বিজয়ী দলকে পুরষ্কার প্রদান করে হেরে যাওয়া দল। অনলাইনভিত্তিক কম্পিউটার কিংবা মোবাইল গেমিং টুর্নামেন্টগুলোকে বলা হয় ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস।পশ্চিমা দেশগুলোতে বড় বড় মিলনায়তন ও স্টেডিয়ামে জাকজঁমকভাবে এসব টুর্নামেন্টের আয়োজন করা হয়।টুর্নামেন্টে অংশ নেওয়া গেমারদের বলা হয় পেশাদার ই-স্পোর্টস প্লেয়ার। তারা দলগত কিংবা এককভাবে টুর্নামেন্টে অংশ নিতে পারেন।সেই সাথে টুর্নামেন্ট চলাকালে কোনো কোনো দলকে নামি-দামি সব ব্র্যান্ড স্পনসর করে থাকেন, যা থেকেও মোটা আংকের টাকা আয় করা সম্ভব।জনপ্রিয় ই-স্পোর্টস গেইম গুলোর মধ্যে রয়েছে League of Legends, Valorant, Fortnite, CS:GO, Player Unknown's Battlegrounds, Overwatch, Call of duty, FIFA ইত্যাদি।তবে বর্তমানে ই-স্পোর্টস ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ শুধুমাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং এখানে ডেভেলপার, থ্রিডি এনিমেটর, ভিডিও এডিটর, স্টোরিটেলার, অর্গানাইজার, ব্রডকাস্টার, কাস্টার, কন্টেন্ট ক্রিয়েটর, অ্যানালিস্টসহ বিভিন্ন দক্ষতার প্রয়োগ করা সম্ভব।গেমিং ভিডিও মেকিং ও স্ট্রিমিং করেও লাখ লাখ টাকা আয় করা সম্ভব। সেই সাথে চাইলেই যে কেউ এসব ক্ষেত্রে নিজের দক্ষতা প্রয়োগ করে এই ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারেন। ই-স্পোর্টস হচ্ছে ফুটবল, ক্রিকেটের মতোই একধরনের প্রতিযোগিতামূলক খেলা। যেখানে একদল আরেক দল কে হারানোর জন্য খেলে থাকে, তবে সেই গেম টি ই-স্পোর্টস এর অন্তর্ভূক্ত হতে হবে। বিশ্বব্যাপী ই-স্পোর্টস এর জনপ্রিয়তা ও মার্কেট ভ্যালু দিনদিন বেড়েই চলেছে। এশিয়ান গেমসেও ই-স্পোর্টস এর জন্য আলাদা এক ক্যাটাগরি তৈরি করেছে। আর জাপানে তো ই-স্পোর্টস এর জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ই তৈরি করা হয়েছে।২০২১ সালের হিসেব অনুযায়ী, বিশ্বে ই-স্পোর্টস এর Market Value ছিল ১.২২ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১২ হাজার ৮৩৪ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকা। প্রতি বছর এই ইন্ডাস্ট্রি ২১ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।আশা করা যাচ্ছে ২০২৯ সাল নাগাদ পুরো ই-স্পোর্টস ইন্ড্রাস্ট্রি এর Market Value ৫.৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশি টাকায় যা দাড়ায় ৫৭ হাজার ৬৪৮ কোটি ১৭ লাখ ৫২ হাজার টাকা।এছারাও প্রতিযোগিতামূলক এসব গেমের মধ্য দিয়ে দলগতভাবে কাজ করার দক্ষতা বৃদ্ধি পায়। দ্রুত পরিকল্পনা, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ও বুদ্ধিমত্তা।খেলাধূলা ভিত্তিক ওয়েবসাইট প্যাভিলিয়ন এর এক প্রতিবেদন এ উল্লেখ করা হয়েছে, তরুণদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠা বিনোদনমূলক গেইমসকে জুয়ার শামিল করে নেতিবাচক একটি তকমা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।ই-স্পোর্টসকে নেতিবাচকভাবে অর্থাৎ জুয়ার নাম দিয়ে নিজেরাই দেশকে ও দেশের তরুণ সমাজকে পিছিয়ে দিচ্ছি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad