আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং এ বাংলাদেশ।
হেড অফ ডিজিটাল মিডিয়া


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইরিশদের ২২ রানে পরাজিত করার পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে টাইগাররা। দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচে আজও টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড ক্যপ্টেন পল স্টার্লিং। এখনো পর্যন্ত সবগুলো ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা আয়ারল্যান্ড এই ম্যাচে এনেছে একটি পরিবর্তন। গ্যারেথ ডেলানি এর জায়গায় খেলবে আজ একাদশে সুযোগ পেয়েছেন ফিয়ন হ্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সিরিজ জিততে মরিয়া বাংলাদেশও গেল ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলগত পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। রনি-লিটনদের পাশাপাশি হাসান-তাসকিনরা ফের একবার জ্বলে উঠলেই সিরিজ জিততে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় বাংলাদেশের।প্রথম টি-টোয়েন্টির পার্ফম্যান্সে খুশি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে রনি তালুকদার-লিটন দাসরা দিয়েছেন আস্থার প্রতিদান। আর বল হাতে তাসকিন-হাসানরা রেখেছেন সামর্থ্যের প্রমাণ।আর সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। প্রথম টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যে উইকেট একই ধরনের ব্যাটিং উইকেট হবে, তা অনেকটাই অনুমেয়। বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ছিল ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তার জন্য শেষ পর্যন্ত আজ মাঠে নামছেন এই ব্যাটার।শক্তি-সামর্থ্যের পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে স্বাগতিকরা। ছয়বারের দেখায় চারবারই জিতেছে বাংলাদেশ। একটিতে জয় আইরিশদের। বাকিটিতে ফল আসেনি। চট্টগ্রামের আবহাওয়া কিছুটা মেঘলা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হতে পারে। বাংলাদেশ স্কোয়াডঃ লিটন দাস (উইকেট কিপার), রনি তালুকদার, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান (ক্যাপ্টেন), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।আয়ারল্যান্ড স্কোয়াডঃ পল স্টার্লিং (ক্যাপ্টেন), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেট কিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।



