Ad

মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
leo-ruler-20230328053751
Durbin News

এবার বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষিত হলেন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে অমরত্ব পাওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত সোমবার প্যারাগুয়েতে অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়ই মেসিকে ‘শাসক’ ঘোষণা দিয়ে সম্মাননা প্রদান করেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ।শুধু তাই নয়, আপাদমস্তক মেসির একটি ভাস্কর্যও তৈরি করলো সংস্থাটি। যেখানে আর্জেন্টিনার জার্সি গায়ে, বিশ্বকাপ ট্রফি হাতে হাস্যজ্বল চেহারায় ঠায় দাঁড়িয়ে রয়েছেন এই জাদুকর। কাতার থেকে বিশ্বকাপ জয়ের পর ১০০তম দিনেই নিজের ভাস্কর্য উম্মোচন করেন লিওনেল মেসি।কনমেবলের প্যারাগুয়েস্থ সদর দপ্তরের জাদুঘরে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে। মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’অনন্য সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মেসি। বিশ্বকাপের রেপ্লিকা হাতে নিজেরই মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন হাসিমুখে।উচ্ছ্বসিত মেসি সৃষ্টিকর্তার পাশাপাশি তার সকল ভক্তবৎসলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফুটবল ক্যারিয়ারে তিনি সবকিছুই অর্জন করতে পেরেছেন। তবে পথটা যে সব সময় মসৃণ ছিলোনা, তা-ও জানালেন তিনি। স্বপ্নকে তাড়া করে চলাতেই সাফল্য ধরা দিয়েছে বলে মনে করেন তিনি।এ সময় মেসির পাশাপাশি আর্জেন্টিনা ফুবটল দলের কোচ স্ক্যালোনি সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদেরকেও সম্মান জানায় কনমেবল।সকলের হাতে কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা তুলে দেওয়া হয়।এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি। তবে তার সফলতার পথটি ছিল বেশ বন্ধুর।একটা সময় মনে হচ্ছিল জাতীয় দল তার জন্য নয়। তবে ধীরে ধীরে সেই তকমা ঘুচিয়ে ফেলেন তিনি। নৈপুণ্যে ভরা খেলা দেখিয়ে জিতে নিয়েছেন সাত ব্যালন ডি’অরসহ অসংখ্য ট্রফি। এরপরও বিদ্রুপাত্মক কথা উঠেছে মেসিকে নিয়ে, বিশ্বকাপ ট্রফি না পেলে কিংবদন্তি হওয়া যায় না। কত অপমান, কত গ্লানি, কত অবহেলা! সবকিছু ছাপিয়ে মেসির সাফল্যের পালকে যুক্ত হলো বিশ্বকাপ ট্রফি নামক সোনার হরিণ। শেষমেশ মুছে দেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাও।তিন যুগের শিরোপাখরা ঘুচিয়ে আকাশী-সাদা সমর্থকদের শিরোপার উৎসবে ভাসিয়েছেন। আর এমন কিছুর পর তার জন্য যেন সবকিছু উজাড় করে দিতেই প্রস্তুত দেশটির ফুটবল কর্তৃপক্ষ থেকে শুরু করে সমর্থকরা। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ জয় উউদযাপন করতে নিজ দেশে ফিরেছেন এই কিংবদন্তি। উদযাপনের অংশ হিসেবে খেলেছেন পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ।বিশ্বজয়ী মেসির মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন পালক। এরই মাঝে নানা সংস্থার তরফ থেকে সম্মাননা পেয়ে চলেছেন তিনি।সম্প্রতি, বুয়েন্স আয়ার্সে অবস্থিত আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে "লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প"।তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথমবার মাঠে নামাকে স্মরণীয় করেছে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad