

সাগরিকায় শেষ টি-টোয়েন্টিতে ধবল ধোলাইয়ের মিশনে আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং এ নেমে তাড়াহুড়ো করতে গিয়ে একপ্রকার উইকেট বিলিয়ে এসেছেন ব্যাটাররা। শান্ত, লিটন সহ অধিনায়ক সাকিব দুই অংকের রান করতে পারে নি। আইরিশ বোলারদের তান্ডবে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডার ব্যাটসম্যানরাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন নি। ব্যাটাররা যাওয়া আসার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শামীম হোসেন পাটোয়ারী। অল্প রানের পুঁজিতে এখন কিভাবে আইরিশদের আটকায় বাংলাদেশ, সেটাই দেখার বিষয়।



