Ad

বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Montial - Copy
Durbin News

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারের শেষ শট। ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করে বল জড়ায় জালে। আর্জেন্টিনাকে উৎসবে মাতান গঞ্জালো মন্তিয়েল। তিন বছর পর আর্জেন্টাইনদের বিশ্বকাপ জয়ে অবদান রাখা এই ফুটবলারের বিরুদ্ধে এবার উঠেছে ধর্ষণের অভিযোগ।সাম্প্রতিক সময়ে ফুটবলের নান্দনিক সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে তারকা ফুটবলারদের নেতিবাচক কর্মকাণ্ড। একের পর এক যৌন নিপীড়ন ও ধর্ষণের দায়ে খবরের শিরোনাম হচ্ছেন ফুটবলাররা। প্রথমে অভিযোগ ওঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে। চলমান সেই মামলায় তিনি বর্তমানে স্পেনের একটি কারাগারে রয়েছেন। এর পর মরক্কোর তারকা ফুটবলার আশরাপ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফ্রান্সে ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম। এবার এক নারী মডেলের আইনজীবী আর্জেন্টাইন ফুটবলার মন্তিয়েলের বিরুদ্ধে তার জন্মদিনে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি স্থানীয় রেডিও টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আইনজীবী রাকুয়েল হার্মিদা। তবে নিপীড়নের সেই ঘটনা সাম্প্রতিক সময়ের নয়, ঘটেছিল ২০১৯ সালের ১ জানুয়ারি। সেদিন ছিল মন্তিয়েলের জন্মদিন। সেই উপলক্ষ্যে তিনি বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই একদল লোকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন ওই নারী।ভুক্তভোগীর আইনজীবী হার্মিদা জানান, ‘ওই নারীর সঙ্গে মন্তিয়েলের অল্প সময়ের সম্পর্ক ছিল। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মন্তিয়েল সেই নারীকে বাসায় নিয়ে এসেছিলেন এবং লা মাতানজায় অনুষ্ঠিত পার্টিতেও নিয়ে যান। ঘটনার শিকার সেই নারী পেশায় একজন মডেল এবং মদ্যপান করেন না। কিন্তু পার্টিতে দুবার মদ্যপানের পর তিনি চেতনা হারান। এর পর সেই নারীকে মন্তিয়েলের বাসার বাইরে ছুড়ে ফেলা হয় এবং ঠিক কতজন লোক মিলে তাকে যৌন নিপীড়ন করেছেন সেটি তিনি জানেন না। তবে মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এটি যৌন নির্যাতন।’তার দাবি, পার্টি থেকে ওই নারী কীভাবে বাসায় পৌঁছেছেন সেটিও তিনি জানেন না। পরে এই বিষয়ে ওই মডেল কথা বলতে গেলে তাকে মন্তিয়েল ও তার মা হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। অভিযোগকারী নারী বুয়েনস আয়ার্সের লা মাতানজা অঞ্চলে থাকেন, সেখানেই এরকম ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। একইসঙ্গে অভিযোগ করার আগে সেই নারী কেন এতদিন সময় নিলেন, এমন প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন হার্মিদা। তার দাবি, ঘটনার শিকার ওই মডেল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন। একটু ধাতস্থ হয়ে ওঠার পর লড়াইয়ের সিদ্ধান্ত নেন, এই সময়ে সে আইনজীবী খুঁজেছে। আত্মহত্যার চেষ্টাও করেছে করোনা মহামারির সময়।সম্প্রতি অনুষ্ঠিত আর্জেন্টিনার প্রীতি ম্যাচেও খেলেছিলেন মন্তিয়েল। সেখানে কুরাসাওকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে তিনি শেষ গোলটি করেছিলেন। তবে শুধু এসব ম্যাচই নয়, মন্তিয়েলের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার বেশ ভালো। কোপা আমেরিকা ২০২১, ফিনালিসিমা ২০২২ এবং কাতার ২০২২ বিশ্বকাপেও তিনি রেখেছেন কার্যকরী ভূমিকা। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে আলবিসেলেস্তাদের জিতে নেওয়া তিনটি শিরোপাতেই তিনি ছিলেন।তবে তার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। টাইব্রেকারে গড়ানো ম্যাচের শেষ পেনাল্টি শট নেওয়ার গুরু দায়িত্বটা ছিল মন্তিয়েলে কাঁধে। তিনি ঠাণ্ডা মাথায় সেটি জালে জড়িয়ে নিশ্চিত করেছিলেন আর্জেন্টিনার তৃতীয় শিরোপা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad