Ad

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক এলিস্টারকে চড়া মুল্যে দলে বেড়াতে প্রস্তুত লিভারপুল।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nGDsM4DgHKdRg382XPSkTL-1200-80
Durbin News

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক এলিস্টারকে নিয়ে ট্রান্সফার মার্কেটে কাড়াকাড়ি।এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভীড়াতে চায় লিভারপুল,চেলসি এবং ইপিএলের শীর্ষে থাকা আর্সেনাল।লিভারপুল প্রায় ৮৭০ কোটি টাকার চওড়া মুল্য দিতেও রাজি , ম্যাক এলিস্টারের জন্য। বিশ্বকাপে তার দুর্দান্ত পারফর্মেন্স, তার ক্যারিয়ার বদলে দিয়েছে। ক্লাব ফুটবলেও তার পারফর্মেন্স নৈপুন্য অব্যাহত। অথচ বিশ্বকাপের আগে তাকে কজনই বা চিনত।শুধু ম্যাক এলিস্টারেই নয়, বিশ্বকাপের পর আর্জেন্টাইন প্লেয়ারদেরকে নিয়ে কাড়াকাড়ি জনপ্রিয় ক্লাবগুলোতে,এনজোকে চেলসি কিনে নিয়েছে প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে, ম্যান ইউতে জুলিয়ান আলভারেজকে রাখার জণ্য তাকে দ্বিগুন বেতন অফার করছে ক্লাবটি। ম্যাক এলিস্টারকে কিনতে লিভারপুলের আগ্রহটাই সবচেয়ে বেশি, লিভারপুলের অবস্থা মোটেও ভাল যাচ্ছেনা ইদানীং। তাদের পারফর্মেন্স যেকোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি তলানিতে।ইংলিশ প্রিমিয়ার লীগের দুর্বল দলগুলোর বিপক্ষে হেরে যাচ্ছে লজ্জাজনকভাবে।চ্যাম্পিয়নস লীগ থেকেও বাজে ভাবে হেরে বাদ পড়েছে তারা।গত কয়েক সিজন ধরে দুর্দান্ত খেলতে থাকা লিভারপুলের এই সিজনে সবচেয়ে বেশি দুর্বলতা, মিডফিল্ডে।গতিময় ইংলিশ প্রীমিয়ার লীগের সাথে অনেকটাই খেইহারা সালাহদের মিডফিল্ডাররা।আর তাইতো মাঝমাঠটাকে আরো শক্তিশালী করতে এখন থেকেই প্লান সাজাচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।সেই পরিকল্পনায় এখন ম্যাক এলিস্টারের মতো মিডফিল্ডে কার্যকরী কাউকেই খুজছেন তিনি।আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে মোটা অংকের অর্থমুল্য দিতেও প্রস্তুত দ্য রেডসরা।২৪ বছরের জয়ী এই আর্জেন্টাইন প্লেয়ারের খেলায় মুগ্ধ হয়ে তার জন্য ৬৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত লিভারপুল। যা বাংলাদেশি মুদ্রায় ৮৭০ কোটি টাকা।এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে ধুকতে থাকা চেলসিরও নজর এই আর্জেন্টাইনের উপর।এর আগে চেলসি বিশ্বকাপের সেরা উদীয়মান প্লেয়ার এনজোকে দলে ভীড়িয়েছে প্রায় ১৪০০ কোটি টাকা দিয়ে, যা ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ মুল্য।খুব অল্প দিনেই চেলসির উত্থানে দারুন পারফর্মেন্স দেখাচ্ছেন এনজো। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি, ২২বছর বয়সি এই আর্জেণ্টাইন দলে আসার পরেই।সেই ধারাবাহিকতায়, দেশের পর ক্লাবেও সতীর্থ হিসেবে পাতে পারেন এনজো, ম্যাক এলিস্টারকে।আর্জেন্টাইন এই তরুন, যেমন পারেন মিডফিল্ড থেকে দারুনভাবে পাস দিয়ে গোলের সুযোগ করে দিতে, তেমনি গোলও করতে পারেন দারুনভাবে।যেটা তিনি দেখিয়েছেন বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের জন্য বুদ্ধিদিপ্ত সব গোলের সুযোগ তৈরী করে দিয়ে।আবার তার ক্লাব ব্রাইটনেও এখন তাকে দেখা যাচ্ছে, এসিস্টের পাশাপাশি গোলও করতে।এরই মাঝে আর্জেন্টাইন এই মিডফিল্ডার ম্যাক এলিস্টারের বাবা কার্লোসের সাথে যোগাযোগ করছেন চেলসি। ম্যাকের বাবাই তার ক্লাব এজেন্ট।অবশ্য ম্যাক এলিস্টারকে চেলসি-লিভারপুলের এমন কাড়াকাড়িতে তার ক্লাব ব্রাইটনও এখন তাকে ছাড়তে রাজি নয়আর তাইতো তার ভিত্তি মুল্য বাড়িয়ে এখন ৭৫ মিলিয়ন ইউরো করা হয়েছে। যদি কোন দল তাকে কিনতে চায় তাহলে, আগে এই চওড়া মুল্য পুরোটাই পরিশোধ করতে হবে।বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ২৪ বছরের এই আর্জেন্টাইনের দুর্দান্ত পারফর্মেন্স ছিল উল্লেখযোগ্য। মিডফিল্ডে লো সেলসোর শুন্যতা ভালোভাবেই পুরন করেছেন তিনি।প্রতি ম্যাচেই দিয়েছেন আস্থার প্রতিদান, বিশেষ করে ফাইনালে ডি মারিয়াকে দেয়া পাসটি নজর কেড়েছে পুরো বিশ্বের। অথচ বিশ্বকাপের আগে তাকে কজনই বা চিনতো, ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে সবার নজরে এসেছেন তিনি।তার অবিস্মরণীয় পারফর্মেন্সে ট্রান্সফার মার্কেটেও তার মুল্য বেড়েছে। বিশ্বকাপের আগে তার মুল্য ছিল, মাত্র ৩০ মিলিয়ন এখন সেটা গিয়ে দাড়িয়েছে ৪২ মিলিয়নে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad