খেলাধুলা
৭ মিনিটে বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
স্প্যানিশ লা লিগায় রোববার রাতে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ৬-০ গোলে হারিয়েছে রিয়াল ভালাদোলিদকে। এমন জয়ে মাত্র ৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন করিম বেনজেমা। এছাড়া গোল করেন রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেজ।
এই জয়ে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ১২। ২৭ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট।
ভালোদোলিদের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ২৯, ৩২ ও ৩৬ মিনিটে অর্থাৎ মাত্র ৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। এই হ্যাটট্রিকে লা লিগায় তার মোট গোল বেড়ে হয়েছে ১৪। তিনি আছেন সর্বোচ্চ গোলাদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে। ১৭ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনার রবার্ত লেভানডোফস্কি।
তার আগে ২২ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে রদ্রিগোর গোলে গোলউৎসবের সূচনা করে রিয়াল। এরপর বেনজেমা তার ক্যারিয়ারে প্রথমবার প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে।
বিরতির পর ৭৩ মিনিটে আসেনসিও গোল পেলে ব্যবধান হয় ৫-০। আর ৯০+১ মিনিটের মাথায় ভালাদোলিদের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ভাসকেজ। তাকে গোলে সহায়তা করেন ইডেন হ্যাজার্ড।
স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনাল ফিরতি লেগে বুধবার দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। তার আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলো কার্লো আনচেলোত্তির শিষ্যরা। অবশ্য প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। এখন দেখার বিষয় কাতালানে গিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







