

সিলেটে ওয়ানডে ও চট্টগ্রামে টি-টোয়েন্টি পর্ব শেষে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ। ৪ মার্চ থেকে শুরু হওয়া সিরিজের প্রথম দিন থেকেই সর্বনিম্ন ১০০ টাকায় টিকেট মূল্য দিয়ে দেখা যাবে এই টেস্ট। আইরিশদের বিরুদ্ধে চলমান সিরিজের একমাত্র টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২ এপ্রিল) এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা। আর গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ১০০০ টাকা। বিবৃতিতে ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০, ক্লাব হাউজের ৩০০, নর্থ/সাউথ স্ট্যান্ডের ২০০ টাকা দামের কথা উল্লেখ করা হয়েছে। আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে বিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টেও অনলাইনে আজ থেকে পাঁচ দিন ব্যাপী একদিন আগের টিকেট পাওয়া যাবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে।অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে।মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে। ম্যাচের দিনগুলোতেও একই সময়ে টিকিট পাওয়া যাবে বুথে।



