Ad

টুখেলের পর গ্রাহাম পটারকে কোচ থেকে বরখাস্ত করলো চেলসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Fsu4DqeXsAEBfgM
Durbin News

চলতি মৌসুমে চেলসির খারাপ শুরুর কারণে টমাস টুচেলকে বরখাস্ত করে তার জায়গায় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্রাহাম পটারকে নিযুক্ত করে নতুন করে প্রিমিয়ার লীগ শুরু করেছিলো চেলসি। তবে মাত্র ছয় মাস দায়িত্বে থাকার পর পটারকেও বরখাস্ত করেছে চেলসি। এক বিবৃতি দিয়ে তাকে ছাঁটাই করার বিষয়টি ব্লুজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। চেলসির ইতিহাসে ১৯ বছরের মধ্যে ১৪ টি কোচ পাল্টেছে, যার মধ্যে পর্তুগিজ কোচ হোসে মরিনহো সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে তারা অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে এবং এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮টি খেলায় তাদের ১০ম হার তাদের টেবিলের ১১ নম্বরে নেমে এসেছে। পটারের অধীনে এমন হতশ্রী পারফর্ম্যান্সের জের ধরেই কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করা হয়েছে।বিবৃতিতে চেলসি বলেছে, ‘চেলসি এফসি ঘোষণা করছে, গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। একটি সুন্দর পরিবর্তনের জন্য ক্লাবের সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি সম্মত হয়েছেন। গ্রাহাম আমাদেরকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন, যেখানে আমরা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবো। চেলসি গ্রাহামকে তার সমস্ত প্রচেষ্টা এবং অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তার ভবিষৎ উজ্বল হোক সেই কামনা করে।’এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে ১৩টি ভিন্ন ভিন্ন কোচকে বরখাস্ত করা হয়েছে। আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ওয়েস্ট হ্যাম, নিউক্যাসল ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, নটিংহাম ফরেস্ট এবং ফুলহ্যাম ছাড়াও বাকি ১১ টি ক্লাব তাদের কোচদের বরখাস্ত করেছে।এর মধ্যে সাউদাম্পটন ও চেলসি অবশ্য দুইবারই কোচ বদল করে ফেললো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad