অবসরের ঘোষণা দিলেন ২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টি। বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় মাধ্যমে নিজের অবসরের কথা জানান তিনি। যদিও এর আগের দিন এক সংবাদ সম্মেলনে অবসর নেয়ার বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বার্টি বলেন, দিনটি আমার জন্য খুবই কঠিন ও ভীষণ আবেগের। কারণ আমি টেনিস থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। এই খেলাটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ, গর্বিত ও পরিপূর্ণ বোধ করছি।

চলতি বছরের জানুয়ারিতে গত ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে ঘরের মাঠের ‘অস্ট্রেলিয়ান ওপেন’ পুরস্কারটি জেতেন বার্টি।

citytouch 728-X-90

২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন বার্টি। এরপর থেকে এখন পর্যন্তে র‌্যাংকিয়ে এক নম্বরেই রয়েছেন তিনি। সবশেষ গত বছরের উইম্বলডন শিরোপাও উঠেছিল তার হাতে। এছাড়া নারীদের র‌্যাংকিয়ের শীর্ষে অ্যাশলে বার্টি।