

সাকিব আল হাসানের পর এবার পঞ্চাশের দেখা পেলেন মুশফিকুর রহিমও। খাদের কিনারা থেকে দলকে টেনে ভালো একটা পজিশনে নিয়ে গেছেন এই দুই ব্যাটার। সাকিব-মুশফিকের রানের চাকার উপর ভর করে ভালোই খেলছে বাংলাদেশ। স্কোর বোর্ডে ১৭০ রান তুলে লাঞ্চ ব্রেকে গেছে সাকিব-মুশফিক। ৩৭ ওভার শেষে তিন উইকেট নিতে পেরেছে আইরিশ বোলাররা। মুমিনুল হক আউট হওয়ার পর ১৪৬ বলে ১৩০ রানের পার্টনারশীপ গড়েছেন এই দুই ্ব্যাটার। লাঞ্চ থেকে ফিরে ৪৪ রানের ট্রেইল ভেঙ্গে বড় রানের লিড দেওয়ার পরিকল্পনায় আছে টাইগাররা। এর আগে দিনের শুরুতেই মুমিনুলের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। মুমিনুল হক ৩৪ বলে ১৭ রান করে অ্যাডায়ারের বলে শাফল করে ফ্লিক করতে গিয়ে আউট হয়েছিলেন। আর প্রথম দিনের শেষ সেশনে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিলো বাংলাদেশ।



