

অল্পের জন্য আরও একটি সেঞ্চুরি মিস করলেন সাকিব আল হাসান। ওয়ানডে মেজাজে খেলতে থাকা সাকিব ৯৪ বলে ৮৭ রান করে অ্যান্ডির বলে সুইপ করতে গিয়ে আইরিশ অধিনায়ক অ্যাান্ড্রু বালবির্নির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। অ্যাান্ডির আউটসাইড অফ স্ট্যাম্পের বলে সুইপ করতে গিয়েছিলেন সাকিব। কিন্তু শট সিলেকশন ঠিক না থাকায় বল ব্যাটে ভালোভাবে না লেগে এজ হয়ে সরাসরি উইকেট কিপারের কাছে চলে যায়। উইকেট কিপার আর কোনো সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ বল তালুবন্দি করেন। মাত্র ১৩ রানের জন্য আরও একটি শতক মিস করেছেন বাংলাদশ অধিনায়ক।৮৭রানের ইনিংসে সাকিব চার মেরেছেন ১৪ টি। নেই কোনো ছক্কা। সাকিবের পর এখন ক্রিজে আছেন লিটন দাস। অন্যদিকে অন্য প্রান্ত আগলে রেখেছেন মুশফিকুর রহিম।টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ এখনো পর্যন্ত ১০৪ বলে ৭৭ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান।



