

সাকিব আল হাসান না পারলেও পেরেছেন মুশফিক। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ বলে তুলে নিয়েছেন আরও একটি শতক। তাঁর সাবলীল ব্যাটিং এ খাদের কিনারা থেকে উঠে এসেছে বাংলাদেশ দল। সেঞ্চুরি করতে মুশফিকুর রহিম মেরেছেন ১৪ টি চার ও ১ টি ছয়। সাকিব ৮৭ রানে আউট হলেও মুশফিক তাঁর ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন। সাকিব ফিরে যাওয়ার পর মুশফিকুর রহিম লিটনের সাথে এখনো পর্যন্ত ৭৫ বলে ৭৫ রানের জুটি বেঁধেছেন।এর আগে অ্যাান্ডির আউটসাইড অফ স্ট্যাম্পের বলে সুইপ করতে গিয়েছিলেন সাকিব। কিন্তু শট সিলেকশন ঠিক না থাকায় বল ব্যাটে ভালোভাবে না লেগে এজ হয়ে সরাসরি উইকেট কিপারের কাছে চলে যায়। উইকেট কিপার আর কোনো সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ বল তালুবন্দি করেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫৬.২ ওভার শেষে ২৭৫ রান।



