Ad

সাত বছর পর যে সুখবর পেল আর্জেন্টিনা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
fifa-world-cup-final-2022-argentina3-1680770310
Durbin News

একটি বিশ্বকাপ একটি সোনালী ট্রফি। তার জন্য কত না অপেক্ষা! অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে কাতারে। গত ডিসেম্বরে দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।বিশ্বসেরার ট্রফি জিতলেও সে সময় র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পায়নি আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে থেকেই সেটি ছিল ব্রাজিলের দখলে। বিশ্বকাপ পরবর্তী হালনাগাদেও যা ধরে রেখেছিল সেলেসাওরা।তবে চার মাস পর আলবিসেলেস্তেদের সেই আক্ষেপ ঘুচে গেছে। এপ্রিলের শুরুতেই ফিফা থেকে সুখবর পেয়েছে আকাশী-সাদারা। দীর্ঘ সাত বছর পর ফের ফিফা ফুটবল র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটিয়েছে আর্জেন্টিনা। গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। উভয় ম্যাচই দাপটের সঙ্গে জিতেছিলেন লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র‍্যাংকিংয়ে ব্রাজিলের নিচে অর্থাৎ দুইয়ে ছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যা ছিল আক্ষেপের বিষয়।ফিফার র‍্যাংকিংয়ে বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি অতীত পারফরম্যান্স, র‍্যাংকিংয়ে অবস্থানসহ আরো কিছু বিষয় বিবেচনা করা হয়। যার ভিত্তিতে ৬ এপ্রিল ফিফার সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ব্রাজিলকে হটিয়ে শীর্ষে চলে এসেছে আর্জেন্টিনা। আগের র‍্যাংকিংয়ে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের তিনে নেমে গেছে। গত মাসে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র‍্যাংকিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।এদিকে গত মাসে পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পায় ১.৫২ পয়েন্ট। এরপর কুরাকাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পায় আরো ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র‍্যাংকিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানা গেছে।এছাড়া দুইয়ে জায়গা করে নিয়েছে কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষ স্থানে ছিল ২০১৬ সালে। ফলে সাত বছর পর আবারো শীর্ষে উঠে এসেছে দলটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad