Ad

রোজা রেখেই বেনজেমা করে যাচ্ছেন একের পর হ্যাট্রিক,ভাংছেন রেকর্ডও।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
6432
Durbin News

করিম বেঞ্জেমা যেন হাওয়া উড়ছেন, সেই হাওয়াই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনাকে । পর পর দুই ম্যাচে হ্যাট্রিক। গত ম্যাচে রিয়াল “ভায়াদলিদের” বিপক্ষে করেন, মাত্র ৪ মিনিটে হ্যাট্রিক। যা লা লিগার ইতিহাসে ২য় দ্রুততম হ্যাট্রিক। আর চিরপ্রতিদ্বন্দী বার্সাকে উড়িয়ে দিয়ে, আরো একটি হ্যাট্রিক করলেন করিম বেঞ্জেমা। কোচ “আনচেলত্তির” বিশ্বাস মেসিকে হারিয়ে, ব্যাক টু ব্যাক ব্যলন ডি অর জিততে পারেন ফরাসি এই স্ট্রাইকার। কাল কোপা দেল রে-র সেমিফাইনাল ফিরতি লেগে, বার্সেলোনাকে, তাদেরই মাঠ ক্যাম্প ন্যুতে, ৪-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল। হ্যাটট্রিক তুলে নেওয়ার পাশাপাশি, ভিনিসিয়াসকে দিয়ে গোলও করিয়েছেন বেনজেমা। ১৯৬৩ সালে অনুষ্ঠিত ‘এল ক্লাসিকো’তে, একই রকমভাবে ফেরেঙ্ক পুসকাস হ্যাট্রিক করেছিলেন,বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে।পুসকাসের সেই হ্যাটট্রিকের ৬০ বছর পর, রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে বার্সার মাঠ, ক্যাম্প ন্যুতে, ‘ক্লাসিকো’য় হ্যাটট্রিক করলেন বেনজেমা।তাছাড়াও গত রাতের ম্যাচটি, বেশ কয়েকটি কারণে, রিয়াল মাদ্রিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে, ৬০ বছর পর বার্সাকে তাদের মাঠেই, কমপক্ষে ৪ গোল হজম করার, তিক্ত স্বাদ দিয়েছে, লস ব্লাঙ্কোসরা।এল ক্লাসিকোতে, সর্বোচ্চ গোলস্কোরারের তালিকাতে, আরো একধাপ এগিয়ে বেনজেমা। ১৬ গোল করে, টপ স্কোরের ৩য় তে তার নাম। আর মাত্র দুটি গোল করলে ধরে ফেলবেন রোনালদোকে। এর আগের ম্যাচেই, লা লিগার ২য় দ্রুততম হ্যাট্রিকটি করে ফেলেছেন তিনি। ম্যাচের ২৯ মিনিটে বেনজেমার প্রথম গোল। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, বাঁ পাশ থেকে ক্রসে বল বাড়ান, এগিয়ে আসা বেনজেমার উদ্দেশ্যে। এক ড্রপ খাওয়া বলটিতে, মাথা ছোঁয়াতে নিচু হতে হলেও, গোল পেয়ে যান বেনজেমা।৩২ মিনিটে আবারো বেঞ্জেমার গোল।রদ্রিগো থেকে ভিনিসিয়াস হয়ে, বল যায় বেনজেমার পায়ে। ডান পায়ের দারুন এক শটে, বল জালে জড়ান বেনজেমা।৩৬ মিনিটে হ্যাটট্রিক তার । এবার ডান পাশ থেকে ক্রস রদ্রিগোর। অরক্ষিত বেনজেমা নিজেকে শূন্যে ভাসিয়ে, ডান পায়ের বাইসাইকেল কিকে, পেয়ে যান হ্যাটট্রিক। রিয়ালের ক্যারিয়ারে এই প্রথম, ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পেলেন বেনজেমা।সবশেষ দুই ম্যাচে, নিজেদের জাল অক্ষত রেখে, ১০ গোল করল রিয়াল। “সান্তিয়াগো বার্নাবুতে” গত রোববার লা লিগার ম্যাচে, রিয়াল “ভায়াদলিদকে” ৬-০ গোলে হারানোর পথে, হ্যাটট্রিক উপহার করেছিলেন বেনজেমা।গত সিজনটা, বেঞ্জেমার কেটেছে পুরো স্বপ্নের মতো করে। ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে, ব্যক্তিগত অর্জনটাকে নিয়ে গিয়েছিলেন, ঈর্ষনীয় পর্যায়ে। আর তাইতো সারা বছরের অসাধারন নৈপুন্যের কারনে, মেসি-রোনালদোকে ছাপিয়ে, তিনিই জিতে নিয়ে ছিলেন ব্যালন ডি অর।ব্যালন ডি’অর যেন মেসি রোনালদোর নিজস্ব সম্পত্তি হয়ে গিয়েছিল।। ২০০৮ থেকে ২০১৭,-এই এক দশকে ,আর কাউকে ধারেকাছে ঘেঁষতে দেননি দুজন। করিম বেঞ্জেমার অসাধারণ পারফর্মেন্স ছাপিয়ে গেছে, সময়ের সেরা এই দুই মহানক্ষত্রকে। গত সিজনে সব মিলিয়ে ৪৬ ম্যাচে গোল করেছিলেন ৪৪টি, করিয়েছেন ১৫ টি। কেবল গোল করাতেই নয়, মৌসুমে অনেকগুলো ম্যাচের ভাগ্য, একাই বদলে দিয়েছিলেন বেনজেমা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে, ম্যান সিটিকে একদম শেষ মুহুর্তে দুটি গোল করে, রিয়ালকে ফাইনালে নিয়ে যান তিনি।পাশাপাশি জাতীয় দলের জিতেছিলেন, উয়েফা নেশনস লিগের ট্রফিও। রিয়াল কোচ আনচেলত্তির বিশ্বাস, দারুন পারফর্মেন্সে করিম বেঞ্জেমা, মেসিকে টপকে পেয়ে যেতে পারেন, এবারের ব্যালন ডি অরটাও।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad