Ad

মিরপুরের মাঠে আলিম দারকে গার্ড অভ অনার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Aleem-Dar-receives-guard-of-honour - Copy
Durbin News

জয় নিশ্চিত হওয়ার হতেই বাউন্ডারির দিকে ছুটলেন বাংলাদেশের দুই ব্যাটার মুশফিক–মুমিনুল এবং আয়ারল্যান্ড ফিল্ডাররা। ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন বাংলাদেশের খেলোয়াড়রাও। উদ্দেশ্য গার্ড অভ অনার। বাংলাদেশ–আয়ারল্যান্ড খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ এর মধ্য দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ ছাড়লেন আলিম দার। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে এটিই ছিলো তার শেষ টেস্ট।পুরস্কার বিতরণের মঞ্চে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সম্মাননাও পেয়েছেন আলিম দার। ১৯ বছর আইসিসির এলিট প্যানেলে থাকা এই পাকিস্তানি আম্পায়ারের হাতে স্মারক তুলে দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। ২০০০ সালে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করা আলিম দার ২০০২ সালে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হন। এর দুই বছর পর আম্পায়ারদের এলিট প্যানেলে নাম ওঠে তারদীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারে ১৪৫ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৬৯ টি–টোয়েন্টিতে অন–ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অসাধারণ আম্পায়ারিং এর স্বীকৃতি হিসেবে আইসিসি ইভেন্টের ফাইনালেও দেখা গিয়েছে তাকে। ২০০৬ আইসিসি ট্রফি ফাইনাল, ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০১০ ও ২০১২ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ছিলেন এই পাকিস্তানি আম্পায়ার। দারুণ প্রফেশনালিজমের সূত্র ধরে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতিও পান আলিম দার। ৪৬ বছর বয়সী এই আম্পায়ার গত মাসে এলিট প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন। অবশ্য এখনই আম্পায়ারিং ছেড়ে দিচ্ছেন না আলিম দার। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা চালিয়ে যাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে আবারও মাঠে দেখা যাবে তাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad