Ad

ইউরোপীয়ান গোল্ডেন বুট জেতার দৌড়ে এবার কারা এগিয়ে ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
goal---web_three-way-split-db900812-23d9-484e-941e-fff39bbdef3c
Durbin News

গোল্ডেন বুট শুধুমাত্র ফিফা বিশ্বকাপেই দেওয়া হয়না, ইউরোপিয়ান লীগে সিজন শেষে, যে সর্বোচ্চ গোল করে তাকেও দেয়া হয় গোল্ডেন বুট। গত সিজনে সর্বোচ্চ ৩৫ গোল নিয়ে, গোল্ডেন বূট জিতেছেন লেভানদোভস্কি।এই সিজনের শেষ দিকে জমে উঠেছে, সর্বোচ্চ গোলস্কোরারের লড়াইটা।এই দৌড়ে মেসিও রয়েছে টপ স্কোরারের সংক্ষিপ্ত লিস্টে। এর আগেই ৬ বার জিতে নিয়েছিলেন গোল্ডন বূটের এওয়ার্ড। ৩৫ বছরের মেসি ক্যারিয়ারে গৌধুলিলগ্নে , খেলার ধরনটাও পালটেছেন পিএসজিতে এসে। পিএসজিতে প্রথম সিজনটা তেমন একটা ভালো কাটেনি। তবে ২য় সিজনের শুরুটা ছিল দুর্দান্ত। দুর্দান্তভাবে শুরু করলেও, বিশ্বকাপের পর থেকে, কিছুটা খেই হারা লিওনেল মেসি।তবে গোল করার চেয়ে এখন নেইমার,এম্বাপ্পেদের গোল করাতে স্বাচ্ছন্দবোধ করেন এই কিংবদন্তি। তাইতো এখন পর্যন্ত, ২৬ ম্যাচ খেলে গোলের সংখ্যাটা মাত্র ১৩, আর এসিস্ট রয়েছে ১৩ টি।এসিস্টের দিক দিয়ে, এখনো লিগ ওয়ানের টপ লিস্টে রয়েছেন তিনি। গোল্ডেন বুট কিংবা সেরা গোলদাতা পুরষ্কারের লিস্টে ,তার নামটি এই সিজনে একটু পিছনের দিকে। ২২ নাম্বারে থেকে এই এওয়ার্ড পাওয়াটা, এক প্রকার অনিশ্চিত বলায় যায়।অন্যদিকে তার সতীর্থ নেইমার, ইঞ্জুরির কারনে এখন মাঠের বাহিরে,এই মৌসুমে যে মাঠে ফিরছেননা, সেটা নিশ্চিত। তার আগেই, সেরা ফর্মের একটা সময় কাটিয়ে ছিলেন, সিজনের শুরু থেকেই।বিশ্বকাপের পর থেকেই, সময়টা খুব একটা ভালো যাচ্ছিলনা তার। ২৬ ম্যাচে ১৩ গোল নিয়ে, ইউরোপের সর্বোচ্চ স্কোরার হতে পারবেননা এটা শিউর। লিস্টে তার অবস্থান রয়েছে ২০ -এ।এই সিজনের সবচেয়ে বিস্ময় জাগানো, ব্রাজিলের প্লেয়ারের নাম গ্যাব্রিয়েল মার্টিনেলি। গত সিজনেই ছিলেন পুরো সময়টা নিজের ছায়া হয়ে। এবার প্রথম থেকেই নিয়মিত গোলধারায় তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে, টপে নিয়ে গেছেন আর্সেনালকে। ২৬ ম্যাচে করেছেন ১৩ টি গোল। ইউরোপের সর্বোচ্চ গোল স্কোরার না হতে পারলেও, গানারদের নিয়ে যাচ্ছেন লীগ শিরোপার দিকেই তিনি।ইউরোপের সর্বোচ্চ গোল স্কোরারের লিস্টে, ১৬ নাম্বারে অবস্থান আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতেরো মার্টিনেজ। বিশ্বকাপে জ্বলে উঠতে না পারলেও, ক্লাবে এসে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। ইন্টার মিলানকে নিয়ে গিয়েছেন, চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৪ গোল করে, শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন তো, সর্বোচ্চ গোল স্কোরারের লিস্টে? ম্যান ইউর উত্থানে ,যারা দারুনভাবে নিজের পারফর্মেন্স দেখাচ্ছেন, তাদের মাঝে অন্যতম মার্কাস রাশফোর্ড। প্রতি ম্যাচেই করছেন ম্যাচ জেতানো গোল। এখন পর্যন্ত ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল।৪ নাম্বারে র‍য়েছেন কিলিয়ান এম্বাপ্পে, পিএসজিতে তিনি গোলধারায় থাকলেও, শেষ ম্যাচ গুলোতে গোল খরায় থাকতে হচ্ছে তাকে। মাঠের বাহিরের বিভিন্ন কর্মকান্ড নিয়েও, সমালোচিত তিনি। ম্যারাডোনার স্মৃতি বিজরিত ক্লাব, নাপোলির উত্থানে দারুন ভুমিকা রাখছেন, ভিক্তর ওশীমেন। ৪২ ম্যাচে ২১ গোল নিয়ে তার অবস্থান ৩য়তে। ২য় তে রয়েছে যথারীতি হ্যারি কেন। এখন পর্যন্ত গোল্ডেন বূট পাওয়ার দৌড়ে, সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন আর্লিং হাল্যান্ড।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad