Ad

সাকিবের এই টালবাহানার শেষ কোথায়?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
xE5P6HODahVxpMvljw5fnxNhkom2Hf03INjhodqe
Durbin News

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে যারা নিয়মিত ক্রিকেট ফলো করেন কিংবা টুকটাক খবরাখবর রাখেন তাদের আর বোঝার বাকি নেই কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি সাকিব আল হাসান। আলোচনা-সমালোচনায় থাকাটাই পছন্দ বেশী তার। হোক সেটি ইতিবাচক কিংবা নেতিবাচক। তার বিভিন্ন কর্মকাণ্ডে সরগরম থাকে ক্রিকেটপাড়া। এবারও তেমনি এক কাণ্ড ঘটিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আফগানিস্তান সিরিজ শেষ করে টাইগাররা যখন প্রোটিয়া বধের প্রস্তুতিতে, ঠিক তখনই নিজেকে সাউথ আফ্রিকা সিরিজ থেকে সরিয়ে নিতে শারীরিক ও মানসিকভাবে ফিট না উল্লেখ করে ছুটি চান তিনি। অগত্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার ২৪ ঘণ্টার মাথায়ই সাকিব নিজ সিদ্ধান্ত পরিবর্তন করে জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন তিনি।

এ নিয়ে ১২ মার্চ (শনিবার) দুপুরে বৈঠকে বসেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি’র শীর্ষ পর্যায়ের কর্তা-ব্যক্তিবর্গ এবং সাকিব আল হাসান। বৈঠক শেষে সাকিব জানান, যেহেতু আমি তিন ফরম্যাটে আছি, আমি তিন ফরম্যাটেই থাকব। সবসময়। বোর্ড অবশ্যই সিদ্ধান্ত নেবে আমাকে কখন বিশ্রাম দেওয়া দরকার। এটা বোর্ডই সিদ্ধান্ত নেবে। এটা দক্ষিণ আফ্রিকা সফর থেকেই শুরু হবে। আমি দক্ষিণ আফ্রিকা সফরেও থাকছি।

অন্যদিকে নাজমুল হাসান পাপন বলেন, ‘সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ কারণে তার সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। আমার সঙ্গে লম্বা আলোচনা হয়েছে। এই আলোচনার পর সে বলেছে যে, সে খেলবে। দক্ষিণ আফ্রিকাতেও খেলবে। আমি শুনে বলেছিলাম তুমি বিশ্রাম নাও, সময় নাও। এরপর বোর্ডে ডাকলাম। এটাকে স্পোর্টিংলি নেন। আমার মনে হয় এই সময়ে আমাদের সাকিবকে সমর্থন করা উচিত। সাকিব আল হাসান সব ফরম্যাটেই এভেইলেবল। কালকে রাতে সে যাবে।’

তবে সাকিবের এই খামখেয়ালিপনা এটাই প্রথম নয়। সিরিজের আগ মুহূর্তে এসে নিজের নাম প্রত্যাখ্যান থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলাসহ নানা অজুহাতে ছুটি চাওয়ার স্বভাবটাও যেন রীতিমতো তার রোজকার অভ্যেসে পরিণত হয়েছে। সিপিএল, বিগব্যাশ কিংবা আইপিএল খেলার জন্য সাকিব এর আগেও ছুটি নিয়েছেন বহুবার। সবশেষ নিউজিল্যান্ড সফরেও ছিলেন ছুটিতে। এর আগে শ্রীলঙ্কা সফর কিংবা ২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্বীকৃতি জানানোয় তাকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশের ক্রিকেট রাজত্বে সাকিব যে এক উজ্জ্বল নক্ষত্র তা নিয়ে কোন সন্দেহ নেই। একজন ভালো ক্রিকেটার যখন তার ক্যারিয়ার শেষ করে তখন তার শূন্যস্থানে আবির্ভূত হয় আরেক নক্ষত্র। কিন্তু সাকিবের বিকল্প তো দূরের কথা, বাংলাদেশ এখনও আরেকটি নক্ষত্র তৈরি পর্যন্ত করতে পারেনি। তাই হয়তো বা সাকিবের সকল আবদারই হাসিমুখে মেনে নেয় বিসিবি। আর ক্রিকেটবোদ্ধারাও মুখে খৈ ফোটান আলোচনা-সমালোচনার। যেমনটা এখন চলমান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad