ব্রাজিলিয়ান উইংগার রদ্রিগোর দুর্দান্ত পারফর্মেন্সে উড়ে গেলো এনজোরা
হেড অফ ডিজিটাল মিডিয়া


অবশেষে খেই হারা চেলসির কফিনে, শেষ পেরেক ঠুকে দিল ব্রাজিলিয়ানরাই। ভিনি-রদ্রিগোর দুর্দান্ত পারফর্মেন্সে, দারুন এক জয় পেলো রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান প্লেয়ার রদ্রিগো বিগ ম্যাচেই, নিজের লুকানো প্রতিভা বের করে নিয়ে আসেন। কেন তাকে ম্যাজিক্যাল পারফর্মার বলা হয়, সেটাই তিনি আবার প্রমান করলেন গতকাল। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে রিয়ালকে নিয়ে গেলেন সেমিফাইনালে। তার পায়ের জাদুতেই, দুটি গোলে সেমির টিকেট নিশ্চিত করেছে, লস ব্লাংকোসরা।চেলসির বিপক্ষে,চেলসির মাটিতেই ব্রাজিলিয়ান উইংগার রদ্রিগোই, প্রথম গোলটি উপহার দেয় রিয়াল মাদ্রিদকে। রদ্রিগো-ভিনির যুগল পারফর্মেন্সে উড়ে গেল চেলসি। একের পর এক সহজ সুুযোগ, হাতছাড়া করেছে এনজো ফার্নান্দেজরা। সে ভুল করেনি রিয়াল। ৫৮ মিনিটে দুর্দান্ত এক গোলে, চেলসিকে বিদায়ের পথ দেখিয়ে দেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ডানপ্রান্ত থেকে বল নিয়ে, চেলসির ডি-বক্সে ঢুকে, রদ্রিগো বল বাড়ান ভিনিসিয়াসকে। আর ভিনির কাছ থেকে ফিরতি বল পেয়ে, গোল করে দলকে, সেমির পথে এগিয়ে দেন রদ্রিগো। এখানেই থেমে যাননি ব্রাজিলিয়ান এই উইংগার। ৮০ মিনিটের সময়, আরেকটি গোল করে,কফিনের শেষ পেরেক ঠুকে দেন রদ্রিগো।৮০ মিনিটে “ফেদে ভালভের্দের” কাছ থেকে বল পেয়ে, নিজের ও দলের দ্বিতীয় গোলটি এনে দেন রদ্রিগো। এই গোলই নিশ্চিত করে রিয়ালের সেমির টিকিট।চেলসির দুর্দান্ত খেলার দিনে, বাধা হয়ে দাড়িয়েছে, রিয়ালের গোলকিপার কর্তোয়া,কেন তিনি বিশ্বসেরা গোলকিপার সেটা আবার তিনি বুঝিয়ে দিলেন বিগ ম্যাচে। সঠিক সময় সঠিকভাবে জ্বলে উঠে, রিয়ালের গোলবার রেখেছেন সম্পুর্ন নিরাপদ।দুই লেগ মিলিয়ে তার পারফর্মেন্স ছিল দুর্দান্ত।প্রথম লেগে ক্লিন শিট রেখেছেন, সাফল্যের সাথে। গতকাল ২য় লেগে তিনি হয়ে উঠেন আরো দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের জন্য ড্র কিংবা ন্যুনতম ১-০ গোলের হারও যথেষ্ঠ ছিল। কিন্তু বেঞ্জেমারা তো চ্যাম্পিয়নস লিগের রাজা। তাই হয়তো রাজার মতো জিতেই, সেমিতে যাওয়ার পণ করে নেমেছিল, কোচ আনচেলত্তির শিষ্যরা।চেলসিও লড়াই করেছে, সুযোগও তৈরি করেছে। কিন্তু সেসব রিয়ালকে থামানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। তবে চেলসির পারফর্মেন্সে ঘটতি ছিল যথেষ্ট। জনপ্রিয় এই ক্লাবটির মালিক, টড বোয়েলের ৬০০ মিলিয়ন ইউরোর পুরোটাই কি লস প্রজেক্ট?বিশেষ করে প্রায় ১৪০০ কোটি টাকায় কেনা, আর্জেন্টাইন মিডফিল্ডার “এনজো’ কে তো খুজেই পাওয়া যায়নি এদিন। দারুনভাবে আলোড়ন সৃষ্টি করা, “জোয়াও ফেলিক্সদের” গোল মিসের মহড়া ছিল, প্রথম থেকেই।দারুণ এ জয়ের পর, ১৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপার মালিক, রিয়াল হয়তো এখনই থেকে ১৫তম শিরোপা নিয়ে, স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। প্রথম লেগে ২-০ গোলে জিতার পর এই ম্যাচেও, ২-০ গোলের জয়ে, রিয়াল মাদ্রিদ আবারো সেমিফাইনালে, বায়ার্ন কিংবা ম্যান সিটির অপেক্ষায়।



