Ad

আইপিএল রাজত্ব করছেন অবসরের অপেক্ষায় থাকা তারকারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
rajasthan-royals
Durbin News

ক্রিকেট দুনিয়াই চলছে আইপিএলের উন্মাদনা। ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে ফ্র্যঞ্ছাইজি লীগটির অর্ধেকেরও বেশি ম্যাচ। সবগুলো দল খেলেছে সাতটির বেশি করে ম্যাচ।ক্রিকেটের সবচেয়ে আধুনিক ফরম্যাট টি টুয়েন্টির এই আসরে ধরেই নেওয়া হয়, তরুনরা আধিপত্য করবেন। কিন্তু আইপিএলের ষোলতম আসরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মাঠের পারফরম্যান্সে ধাওয়ান, রাহানে কিংবা ফাফ ডুপ্লেসির মত খেলোয়াড়েরা প্রতিপক্ষকে করছেন তুলোধুনো। অথচ বয়সের বিচারে তাদের অনেকের এখন অবসর নেওয়ার কথা। আইপিএলে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারকে দেওয়া হয় পার্পল ক্যাপ। আর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ।এই ক্যাপ নিজেদের দখলে নেওয়ার জন্যে খেলোয়াড়দের মধ্যে চলে প্রতিযোগিতা। অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনো পর্যন্ত সবার উপরে আছেন প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি। ৭ ম্যাচ শেষে তার নামের পাশে যুক্ত হয়েছে ১৬৫ স্ট্রাইক রেটে প্রায় ৪০৫ রান। নিজ দলের জয়েও গুরুত্বপুর্ন অবদান ছিল এই আরসিবি ব্যাটারের। ফলে ক্রিক ইনফোর করা এক এমভিপি লিস্টে তাকে দেখা যাচ্ছে সবার উপরে। ক্রিক ইনফো মুলত ইম্প্যাক্ট পয়েন্টের উপর ভিত্তি করে এই লিস্ট করেছে।সেখানে ডুপ্লেসির ইম্প্যাক্ট পয়েন্ট প্রায় ৪৯৮। এই টুর্নামেন্টে তিনি ইতিমধ্যেই পাচটা ফিফটি প্লাস ইনিংস খেলে ফেলেছেন। যার ফলে তার ইম্প্যাক্ট পয়েন্ট এত বেড়েছে। ব্যাটারদের এই তালিকায় আরসিবি ক্যপ্টেনের পরেই আছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভিড কনওয়ে। সমান সাত ম্যাচ খেলে তার সংগ্রহ ৩১৪ রান। তার গড় প্রায় ৫২ দশমিক ৫ হলেও ইম্প্যাক্ট পয়েন্ট বেশ কম ,মাত্র ২৮০ দশমিক ৯। তাই ধরেই নেওয়া যাই সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি নেই। দিল্লী ক্যাপিটালসের ক্যপ্টেন ডেভিড ওয়ার্নারের খেলার ধরন নিয়ে বিভিন্ন মহলে সমলোচনা চলতে থাকলেও সেরা ব্যটারের তালিকায় তিনি আছেন তিন নম্বরে। তার সংগ্রহ সাত ম্যাচে ৩০৬ রান। তবে তার খেলা ইনিংস গুলো দলের জয়ে খুব বেশি অবদান রাখতে পারেনি। তাই তার ইম্প্যাক্ট পয়েন্ট মাত্র ২৭৭।সম্প্রতি মুম্বাইয়ের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫৬ রানের এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়ে আলোচনায় উঠে এসেছেন গুজরাট ব্যাটার সুবমান গিল। তার এই ইনিংসের সুবাদে তিনি উঠে এসেছেন সেরা ব্যাটারের তালিকায় চার নম্বরে। তার রান ৭ ম্যাচে ২৮৪। তার টোটাল ইম্প্যাক্ট অবশ্য আগের দুইজনের চেয়ে কিছুটা বেশি।একাধিক ম্যাচে তিনি অবদান রেখেছেন গুজরাটের জয়ে। তাই ক্রিক ইনফো তাকে দিয়েছে ২৯৬ ইম্প্যাক্ট পয়েন্ট। তারপরেই আছেন সবার প্রিয় ভিরাট কোহলি।তিনি করেছেন ২৭৯ রান। তবে আজিঙ্কা রাহানে এবং শেখর ধাওয়ান এই তালিকায় থাকতে পারতেন আরো উপরে। ইনজুরির কারনে তারা মাত্র ৪ টি করে ম্যাচ খেলেছেন।আর তাতেই বাজিমাত উঠে এসেছেন সেরা দশ ব্যাটসম্যানদের তালিকায়। পার্পল ক্যাপের দৌড়ে সবার সামনে আছেন আফগান লেগ স্পিনার রশীদ খান।সাত ম্যাচে তিনি ১৪ উইকেট নিয়েছেন। তবে তার চেয়ে এক উইকেট কম নিলেও ইম্প্যাক্ট খেলোয়াড়ের তালিকায় অনেকদূর এগিয়ে আছেন ভারতীয় মোহাম্মদ সিরাজ। তার ইম্প্যাক্ট পয়েন্ট ৪৬২। যা তাকে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে অনেকটায় এগিয়ে রেখেছে। এছাড়া পিছিয়ে নেই আরেক ভারতীয় আর্শদ্বীপ সিং। তার সংগ্রহ সাত ম্যাচে ১২ উইকেট। ইম্প্যাক্ট পয়েন্ট পেয়েছেন প্রায় সাড়ে তিনশ। এছাড়া এই তালিকায় তাদের নিচে আছেন যথারীতি পিয়ুষ চাওলা এবং মোহাম্মদ শামি।আইপিএলের আগের আসর গুলোতে নতুন খেলোয়াড় উঠে আসতে দেখা গেলেও এবারের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বয়সে বুড়োরাই দেখাচ্ছেন ক্যারিশমা।ব্যট হাতে এক সুবমান গিল বাদে নতুনদের মধ্যে আর কেউ ধারাবাহিক নয়। তবে ভেঙ্কেটেস আইয়ার এবং রিংকু সিং বেশ কিছু ম্যাচে নিজেদের প্রতিভা দেখিয়েছেন।সেই তুলনায় সেরা বোলারের তালিকায় ভারতীয় উদীয়মান তারকারা বেশ ভালো করেছেন। অন্য কোন স্পিনার ভালো না করলেও রশীদ খান যথারীতি ভালো করে যাচ্ছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad