খেলাধুলা


শিরোপার আরও কাছে নাপোলি!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ মে ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন, সোমবার

শিরোপার আরও কাছে নাপোলি!
ম্যারাডোনা পরলোকে পাড়ি জমানোর পরেই যেন আচমকা সাফল্য পেতে বসেছে তার স্মৃতিবিজড়িত সব দল। ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। পেয়েছে কোপা আমেরিকার শিরোপাও। এবার সেই পথেই হাঁটছে তার সাবেক ক্লাব নাপোলি। ইতালিয়ান লিগ শিরোপা থেকে আর মাত্র একটি পয়েন্ট দূরে আছে লুসিয়ানো স্প্যালেত্তির দল। 

গতকাল সালেরেনতানার বিপক্ষে ৮৪ মিনিটে গোল হজম না করলে তখনই উৎসবের নগরী হতে পারতো নেপলস। তবে শেষ পর্যন্ত আর হয়নি সেটা। ম্যাচটা শেষ হয় ১-১ গোলের ড্রতে। যদিও তাতে খুব একটা ক্ষতি হয়নি নাপোলির। 

সমীকরণ অনুযায়ী, লিগের বাকি ছয় ম্যাচ থেকে আর মাত্র ১ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে দ্য ব্লুজ খ্যাত নাপোলি। 

নাপোলির জন্য কাজটা করেই রেখেছিল ইন্টার মিলান। আরও স্পষ্ট করে বললে ইন্টারের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। লাৎসিওর বিপক্ষ পিছিয়ে পড়া ম্যাচে নেরাজ্জুরিদের জয় এনে দিয়েছেন লাউতারো। 

জিতলেই শিরোপা এমন ম্যাচে শুরুটা দারুণ ছিলো নাপোলির জন্য। নেপলসের ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ওসিমহেন, কাভারাৎসখেলিয়ারা।

অবশ্য একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি দলটা। দুর্দান্ত ফর্মে থাকা ভিক্টর ওসিমহেন ফিরেছেন খালি হাতে। সফরকারী সালেরেনতানার গোলরক্ষক গুইলার্মো ওচোয়া হতাশ করেছেন এই ফরোয়ার্ডকে। 

ম্যাচের ৬০ মিনিটে অলিভেরার গোলে লিড নেয় নাপোলি। সেটাই হতে পারতো ম্যাচের ফল নির্ধারণী গোল। কিন্তু ৮৪ মিনিট সালেরেনতানার ফরোয়ার্ড ডিয়া’র গোলে খেলায় আসে সমতা। একরাশ অপেক্ষা নিয়েই ম্যাচটা শেষ করে নাপোলি। 

এমন ড্রয়ে অবশ্য অসন্তুষ্ট হবার কথা নয় কোচ স্প্যালোত্তির। শিরোপায় বলতে গেলে এক হাত দিয়েই রেখেছে তার দল। আগামী ৫ তারিখ উদিনেসের বিপক্ষ হার এড়ালেই শিরোপা জয়ের আনন্দ করতে পারবেন নাপোলির ভক্তরা। 



সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।