খেলাধুলা


আফ্রিকান অভিশাপেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন না গার্দিওলা!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার

আফ্রিকান অভিশাপেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন না গার্দিওলা!
শেষবার ২০১১ সালে মেসি, জাভি আর ইনিয়েস্তাদের নিয়ে গড়া বার্সেলোনার সাথে জিতেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। 
এরপর পেরিয়ে গিয়েছে আরও ১২ বছর। তবে ইউরোপীয় এই প্রেস্টিজিয়াস শিরোপায় আর হাত পড়েনি তার। 

দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার জন্য বরাবরই শিরোনাম হয়েছেন পেপ গার্দিওলা। তার এমন পরীক্ষার কারণে অনেকের ক্যারিয়ারে যেমন গতি এসেছে, তেমনি অনেকেরই কাছে সমালোচিত। ম্যানচেস্টারে গার্দিওলার তেমন এক পরীক্ষার বলি হয়েছিলেন, আইভরি কোস্টের তারকা ফুটবলার ইয়া ইয়া তোরে। দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের সাথে ক্রমেই সম্পর্ক খারাপ হচ্ছিলো কোচের। ফলাফল হিসেবে ইয়া ইয়া তোরেকে বসিয়েও রেখেছিলেন গার্দিওলা।

আর এতেই চটে গিয়েছিলো আফ্রিকান বহু তান্ত্রিক। ২০১৮ সালেই নাকি গার্দিওলার উপর যাদু করা হয়েছে। যার সুবাদে সিটিজেন্সদের কোচ হিসেবে বারবার ব্যর্থ হয়েছেন এই কোচ। 

২০২৩ সালের সেমিফাইনালের ঠিক আগে, ইয়া ইয়া তোরের এজেন্ট দিমিত্রি সেলুকের দেয়া এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মিরর।

২০১৮ সালে ইয়া ইয়া তোরে শেষ করেছিলেন তার ম্যানচেস্টার অধ্যায়। এরপরেই রাশিয়ান গণমাধ্যমে তার এজেন্ট দিমিত্রি সেলুক। সেলুক জানান, আগামী ৫ বছর যেন গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না পান- সেই ব্যবস্থা করেছেন আফ্রিকান জাদুকররা। 

সাম্প্রতিক সাক্ষাৎকারে অবশ্য সেলুক শুনিয়েছেন আশার বাণী। গার্দিওলার উপর করা সেই জাদু নাকি এবার সরিয়ে নেয়া হয়েছে। আর এবছরেই শিরোপা পেতে পারেন স্প্যানিশ এই কোচ। 

ব্রিটিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সেই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে সেলুক বলেন, ‘ওই ঘটনাটার জন্য ক্ষমা চাইছি। আমার মনে হয় সেই তিক্ততার অবসান ঘটানোর এটাই সময়। ইয়া ইয়াও একই রকম মনে করে, সিটির সাফল্য ছাড়া সে আর কিছুই প্রত্যাশা করে না। 

এরপরেই সিটিজেন্স সমর্থকদের আশার বাণী শোনান তিনি। তান্ত্রিকেরা অভিশাপ তুলে নিয়েছে উল্লেখ করে তিনি জানান, গার্দিওলার অধীনেই চ্যাম্পিয়নস লিগ জিতব সিটি। এ বছরই তাদের জেতার সম্ভাবনা বেশি। এবার আগামী তিন বছরের মধ্যে সিটিজেন্সরা চ্যাম্পিয়নস লিগ অবশ্যই জিতবে। এমনই প্রত্যাশা তার। 

অবশ্য এসব আফ্রিকান অভিশাপের কথা উড়িয়ে দিয়েছেন স্বয়ং ইয়া ইয়া তোরে। গার্দিওলার সাবেক এই শিষ্য এক টুইট বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন।
 পোস্টে তোরে বলেন, দয়া করে আমাকে আফ্রিকান অভিশাপের মতো এমন আজেবাজে কথার সঙ্গে জড়াবেন না। মিডিয়াকে এখান থেকে সরে আসার অনুরোধ করছি।



সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।