খেলাধুলা


ভালো শুরুর পর ফিরলেন সাকিব


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার

ভালো শুরুর পর ফিরলেন সাকিব
আয়ারল্যান্ডের ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর পর ফিরেছেন সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২.৩ ওভারে ৫৮ রান।

ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামে তামিম ইকবাল ও লিটন দাস।

জশ লিটলের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। তার করা ইনসুইঙ্গার বোঝার আগেই সাজঘরে ফেরেন এ ব্যাটার।

এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তামিম। তবে ভালো শুরু করেও সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক। মার্ক আদাইরের বলে আইরিশ উইকেটরক্ষক লরকান টাকারের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

বাইশ গজে এসেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। তবে আশা জাগিয়েও হিউমের বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন এ বাঁহাতি ব্যাটার।

এখন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছেন শান্ত। 


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।