Ad

ব্রাজিলের ক্লাবে ম্যাচ পাতানোর অভিযোগ, আর্জেন্টিনাও কলংকে পিছিয়ে নেই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
0_River-Plate-v-Boca-Juniors-Liga-Profesional-2023
Durbin News

ফুটবলের 'আতুর ঘর' বলে খ্যাত ব্রাজিল-আর্জেন্টিনা। যেখান থেকে বেরিয়ে এসেছে কালজয়ী মহানক্ষত্র পেলে-ম্যারাডোনা কিংবা মেসির মতো যুগ পরিবর্তনকারি প্লেয়াররা। এই দুই দেশেই এখন নেগেটিভ খবরের শিরোনামে। একদিকে ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত ব্রাজিলিয়ান ক্লাব অন্যদিকে আর্জেন্টিনায় একই ম্যাচেই ৬ লাল কার্ড আর ৮ টি হলুদ কার্ডের বন্যা।ম্যাচ পাতানোর অভিযোগে ব্রাজিলে ১৬ জন প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আইনজীবীরা। তাঁদের মধ্যে আছেন সাতজন অভিজ্ঞ ফুটবলার। নেইমারের সাবেক ক্লাব সান্তোস এবং ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর বর্তমান ক্লাব ফ্লুমিনেন্সের খেলোয়াড়রা রয়েছে এই অভিযুক্তদের তালিকায়।ব্রাজিলের স্থানীয় আইনজীবীরা জানিয়েছেন, ক্লাব পর্যায়ের মোট ১৩টি ফুটবল ম্যাচ পাতানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে আটটি ম্যাচ ব্রাজিলিয়ান লিগের। যেগূলো গত বছর অনুষ্ঠিত হয়েছে। যে ক্লাব গুলোর ব্যাপারে এমন ম্যাচ পাতানোর অভিযোগ রয়েছে তার মাঝে সান্তোস অন্যতম।ঐতিহ্যবাহী এই ক্লাবটির রয়েছে গর্ব করার মতো ইতিহাস। নেইমারের মতো মহাতারকারা যে ক্লাবে খেলে গেছে, সে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ এসেছে ম্যাচ পাতানোর।এরই যে প্লেয়ারদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে। গতকাল পাঁচজনকে নিষিদ্ধ করেছে তাঁদের ক্লাব।নিষিদ্ধ এই প্লেয়ারের অন্যতম পেদ্রিনহো,যিনি খেলেন ব্রাজিলিয়ান ক্লাব এটল্যাটিকো এমজিতে। এই ক্লাবেরই আরেক খেলোয়াড় ব্রায়ান গার্সিয়া। নিষিদ্ধ করা হয়েছে ক্রুজেইরোর রিচার্ড। ফ্লুমিন্সের ভিটর মেন্দেজকে। যেক্লাবে বর্তমানে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো খেলেন।মামলার অভিযোগপত্রে আইনজীবীরা দাবি করেন, একটি অপরাধী চক্র এই খেলোয়াড়দের মোটা অংকের টাকা দিয়েছে। খেলোয়াড়দের যেভাবে বলে দেওয়া হয়, মাঠে তাঁরা সেভাবে কাজ করেন এবং সে ম্যাচের ফলের ওপর বাজি ধরে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আইনজীবীরা আরো দাবি করেছেন, খেলোয়াড়দের পাতানো খেলায় রাজি করতে প্রথম ধাপেই প্রায় এক লাখ ডলার হাতে তুলে দেওয়া হয়। কথা অনুযায়ী কাজ করার পর আরও টাকা পান খেলোয়াড়েরা। অভিযুক্ত এই খেলোয়াড়েরা ‘সর্বোচ্চ শাস্তি’ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলের আইনজীবী খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্দে নেমেছে। মোট ১৬ জনকে বিচারের আওতায় আনা হবে এবং তাঁদের মধ্যে ৭ জন সিনিয়র খেলোয়াড়ও আছেন।দিন কয়েক আগে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে আরেক কলংকের ঘটনা ঘটেছে। ম্যারাডোনার স্মৃতি বিজরিত এই ক্লাবটির চির প্রতিদ্বন্ধি রিভার প্লেটের বিপক্ষে খেলার ম্যাচে, হাতাহাতিসহ মাঠে পুলিশ আসতে বাধ্য হয়েছে। সে ম্যাচ শেষে একটি পেনাল্টিকে কেন্দ্র করে দু ক্লাবের প্লেয়াররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই দলের খেলোয়াড়দের ৬ জনকে লাল কার্ড দেয়া হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad