Ad

বহুল আলোচিত নিষেধাজ্ঞা কাটিয়ে,পিএসজিতে মেসির ফেরার দিনের ম্যাচ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
de0905d5ca034899941b10686c99ad15
Durbin News

লীগ ওয়ানে জমে উঠেছে লিগ টাইটেল জিতার লড়াই। শীর্ষে থাকা পিএসজির প্রতিনিয়ত বাজে পারফর্মেন্সে, শিরোপা জেতার স্বপ্ন দেখছে পয়েন্ট টেবিলের ২য় তে থাকা দল লেন্স। হারলেই বিপদ প্যারিসিয়ানদের। বিপক্ষ দল “আজাকসি” সাধারন দল হলেও, মেসিদের অবস্থা খুব একটা ভালো নেই বর্তমানে। নিষেধাজ্ঞা কাটিয়ে, আজই ম্যাচে ফেরার কতটুকু সম্ভাবনা মেসির?রাতেই মাঠে নামছে পিএসজি। ধুকতে থাকা এই ক্লাবটির কোনমতে জয় পাওয়াটাই যেন স্বস্তির ব্যাপার। লীগ টাইটেল জিততে হলে পয়েন্ট হারানোর উপায় নাই দলটির। ২য় তে থাকা লেন্স থেকে মাত্র ৩ পয়েন্ট এগিয়ে মেসিরা। হারলেই শিরোপার রেস থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা। যদিও পিএসজির বিপক্ষে খেলা আজাকসিও কিছুটা সাদামাটা দলই। কিন্তু প্যারিসিয়ানদের জয় নিয়ে মাঠ ছাড়াটাই এখন কষ্টসাধ্য ব্যাপার। বিশ্বকাপের পর থেকেই টালমাটাল অবস্থা বিশ্বের অন্যতম ধনি এই ক্লাবটির। দলের সমৃদ্ধির জণ্য কোটি কোটি টাকা ঢেলেও সুফল পাচ্ছেনা পিএসজি। সময়ের তিন মহারথিকে নিয়ে লেজে গোবরে অবস্থা দলটির। অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি। এই সময়ে প্যারিসিয়ানদের দুটি ম্যাচ মিস করার কথা ছিল তাঁর। শাস্তি অনুযায়ি, ২১ মে মাঠে ফেরার কথা ছিল মেসির।তবে ক্লাবের কাছে ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষেই মাঠে নামবেন মেসি। নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।পিএসজিতে ভালো নেই নেইমারও। কিছুদিন আগে পিএসজির সমর্থকরাই নেইমারের বাসার সামনে গিয়ে তাঁর ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছিল। এই সিজন শেষে ক্লাব ছাড়বেন এইটা প্রায় নিশ্চিত বলায় যায়। এমনকি ইংলিশ প্রিমিয়ার লীগে যাওয়ার সম্ভাবনা প্রবল। চলতি সিজন শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন নেইমি। ইউরোপীয় গনমাধ্যমে এই নিয়ে চলছে তুমুল আলোচনা । এরই মাঝে জনপ্রিয় ফ্রেঞ্চ গনমাধ্যম 'ফুট মারকেতো' জানিয়েছে, নেইমারকে দলে ভেড়াতে এখনই আলোচনা শুরু করে দিয়েছে রেড ডেভিলসরা। তার ইঞ্জুরি আপডেটের খোজখবর রাখছে তারা। এদিকে এম্বাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন, আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে ইদানীং।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad