খেলাধুলা


এশিয়া কাপ জিততে বাংলাদেশের লক্ষ্য ১২৮


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ জুন ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার

এশিয়া কাপ জিততে বাংলাদেশের লক্ষ্য ১২৮

হংকংয়ের মং ককে চলছে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের নারী ‘এ’ দল। দারুণ নৈপুণ্যে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ টাইগ্রেসদের সামনে।

মিশন রোড গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে ভারত। এশিয়ার চ্যাম্পিয়ন হতে ১২৮ রান করতে হবে বাংলাদেশ নারী ‘এ’ দলকে।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত নারী ‘এ’ দলের অধিনায়ক স্বেতা সেহরাওয়াত। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ছেত্রী। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ২৮ রান।

একপর্যায়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ৯১ রান। সেখান থেকে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। শেষ দিকে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান করতে পারেনি ভারত।

ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দিনেশ ভ্রিন্দা। এছাড়া কনিকা অপরাজিত ৩০, ছেত্রী ২২ ও স্বেতা ১৩ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন দুটি করে এবং সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।