

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। হতাশার হারের পর আজ সিরিজে টিকে থাকার লক্ষ্যে নামছে টাইগাররা।শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। আর খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে।আজ হারলেই সিরিজ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।এদিকে দ্বিতীয় ওয়ানডেতে তামিমের অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব ভার উঠেছে লিটন দাসের কাঁধে। এছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন এবাদত হোসেন।দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।



