খেলাধুলা


টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ জুলাই ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার

টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ
আগামী শীতেও নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। ডিসেম্বরে টাইগাররা নিউজিল্যান্ডে উড়ে যাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য। এই দুই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড

ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে খেলবে বাংলাদেশ।


১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডে ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে শেষ ম্যাচ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।

ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে পুরো সিরিজ খেলে নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন সাকিবরা। এরপরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। 


সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

এক কোটি টাকা দিলেই মামলা থেকে নাম বাদ পরবে সাকিবের

দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তার নাম আসার পর থেকেই দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার সেই মামলা ঘিরেই বিস্ফোরক তথ্য দিলেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ অনিশ্চিত, তবু তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান ফুটবল দলের

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিশ্বকাপ সামনে রেখে তেহরানে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে রাজধানীর ইনকিলাব চত্বরে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

কাপুরুষদের সমাজে নাসির আমার বীরপুরুষ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন–কে ঘিরে চলমান মামলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী তামিমা সুলতানা। সেখানে তিনি নাসিরকে নিজের “বীরপুরুষ” হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ দলের কোচ নিয়োগে সংক্ষিপ্ত তালিকায় ৬ জন, বিশেষ গুরুত্বে ক্রিস কোলম্যান

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ফলে নতুন কোচের নাম জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।