Ad

সেমিফাইনালে 'বাংলাদেশ এ' দল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
untitled-1-20230709081989
Durbin News

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রানের হার দিয়ে। তবে পরের ম্যাচেই ওমানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে টাইগার এ দল। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে গ্রুপপর্বের শেষ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না।শেষ পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ জুলাই) কলম্বোর পি সারা ওভালে এ গ্রুপের শেষ ম্যাচে আফগানদের ২১ রানের ব্যবধানে হারিয়েছে জয়-জাকিররা। এ জয়ে আফগানিস্তানের সমান চার পয়েন্ট সংগ্রহ হলেও নেট রানরেটে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।নকআউট পর্বে পা রাখার সমীকরণ মাথায় রেখে গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। তবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৩৪ রানের মধ্যে তানজীদ হাসান (৯), নাঈম শেখ (১৮) এবং সাইফ হাসান (৪) ফিরে গেলে চাপে পড়ে যায় লাল-সবুজরা।এরপর জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় চতুর্থ উইকেটে ১১৭ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন। ৭২ বলে ছয়টি বাউন্ডারি ও দুই ছক্কায় ৬২ রান করা জাকির আউট হয়ে ফিরলে এ জুটি ভাঙে। তবে জাকির ফিরলেও বাংলাদেশের রানের চাকা থেমে থাকেনি। পঞ্চম উইকেটে জয়ের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন সৌম্য সরকার। সৌম্য ৪২ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেয়ে সাজঘরের পথ ধরলে এ জুটি ভাঙে।এরই মধ্যে ক্যারিয়ারের প্রথম লিস্ট এ সেঞ্চুরি তুলে নেন জয়। ১১৪ বল খেলে ১২টি চার ও দুই ছক্কায় ১০০ রান করেন তিনি। তার শতক এবং শেষদিকে নামা শেখ মেহেদীর ১৯ বলে ৩৬ রানের টর্নেডো ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।৩০৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রানের যোগ করেন রিয়াজ হাসান ও নূর আহমেদ জাদরান। ৫৭ বলে ৫ বাউন্ডারিতে ৪৪ রান করা জাদরানকে সাজঘরে পাঠিয়ে এ জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর ৭৮ রান করা রিয়াজকে ফেরান সৌম্য সরকার। তবে আফগানরাও হাল ছেড়ে দেয়নি। ৪২তম ওভারে যখন আফগানরা চতুর্থ উইকেট হারায়, দলের রান তখন ২১৮। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে ফেলা অসম্ভব ছিল না। কিন্তু রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকারের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা পেরে ওঠেনি।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৮ রানে থামে আফগানিস্তানের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে ৬৭ রানের খরচায় ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল সাকিব। এছাড়া রাকিবুল, সৌম্য দুটি করে উইকেট নিয়েছেন। ৯৩ রানের বিনিময়ে রিপন নেন একটি উইকেট।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad