Ad

অভিষেক ম্যাচেই গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
messi miami
Durbin News

ম্যাচের ৯৪ মিনিট। সবাই তখন প্রস্তুতি নিচ্ছিলেন মাঠ ছাড়ার। গোল না পেলেও যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক দেখার স্বাদ তো মিটেছে। কিন্তু তিনি যে মেসি! এত আয়োজনের যোগ্য উপহার দেবেন না, তা কি হয় নাকি! তাই হয়তো জাদু জমিয়ে রেখেছিলেন শেষ মুহূর্তের জন্য। মেসি জ্বললেন, গোল করলেন ট্রেডমার্ক ফ্রি–কিকে। আর লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামিও পেল ২–১ গোলের দুর্দান্ত এক জয়। অভিষেকেই মেসি বুঝিয়ে দিলেন, কেন তিনি সেরাদের সেরা। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে শুরুর সম্ভাবনার কথা আগেই বলেছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো। গ্যালারি ভর্তি দর্শকদের অপেক্ষায় রেখে হলোও তাই। প্রথমার্ধের পুরোটা সময় বেঞ্চে বসেই কাটান মেসি। ৪৪ মিনিটে দলের প্রথম গোলের পর সেখানে বসেই করেছেন উদ্‌যাপন। বিরতির পর সবার চোখ মাঠের চেয়ে বেশি ছিল সাইড লাইনের দিকে। ‘মেসি, মেসি’ রবটা যেন তখন আরও বাড়ছিল। সবার অপেক্ষা, কখন নামবেন আর্জেন্টাইন জাদুকর। একটু পর মেসিকে দেখা গেল গা গরম করতে। অবশেষে মেসিকে যুক্তরাষ্ট্রের সবুজ গালিচায় খেলতে দেখার অপেক্ষা ফুরাল ম্যাচের ৫৪ মিনিটে। মাঠে নামেন মেসি। এ সময় তাঁর সঙ্গী হন সের্হিও বুসকেতসও। মেসি নামার পর ৬৫ মিনিটে লিড হারায় ইন্টার মায়ামি। গোল করে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে সমতায় ফেরান ইউরিয়েল আনতুনা।মাঠে নেমেই নিজের ছাপ রাখতে শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মোহিত করেছেন সবাইকে। কয়েকবার বল নিয়ে প্রতিপক্ষ রক্ষণের আশেপাশে বেশ হুমকিও তৈরি করেছিলেন। পাশাপাশি শুরুর দিকে দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে না পারার ছাপও ছিল স্পষ্ট। দলের হয়ে প্রথম ম্যাচে যা অবশ্য স্বাভাবিকই ছিল।মেসিকে একাদশে না রাখলেও ডিআরবি পিএনকে স্টেডিয়াম ছিল মেসিময়। এদিন মেসির অভিষেকের উত্তাপ আরও বাড়িয়েছেন গ্যালারিতে উপস্থিত তারকারা। ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহাম তো ছিলেনই, এ ছাড়া অন্যদের মধ্যে মেসির সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরো, বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং মডেল কিম কারদাশিয়ানকেও দেখা গেছে দর্শক সারিতে।মেসিকে পেয়ে নতুন উদ্যমে জেগে ওঠার ছাপ স্পষ্ট ছিল ইন্টার মায়ামির খেলাতেও। শুরু থেকেই ক্রুজ আজুলের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খেলেছে তারা। ইন্টার মায়ামির খেলা দেখে মনেই হচ্ছিল না, এই দলটি মে মাসের ১৪ তারিখের পর আর কোনো জয় পায়নি। ইতিবাচক ফুটবলের ফল পেতে ইন্টার মায়ামিকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে দেন রবার্তো টেলর।যদিও শেষ পর্যন্ত সেই লিড ৬৫ মিনিটে হারিয়ে ফেলে তারা। এরপর মেসি দলকে নিয়ে বেশ চেষ্টা করছিলেন গোল আদায়ের। একাধিকবার সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। কিন্তু ক্রুজ আজুলের রক্ষণ দেয়াল টপকে শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলটি আর পাওয়া হচ্ছিল না তাদের। ৮৭ মিনিটে একবার অবশ্য সতীর্থকে পাস দিয়ে গোলও করিয়েছিলেন মেসি। যদিও শেষ পর্যন্ত সেই গোলটি বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে পড়ে। এরপর ৯০ মিনিটে আরও একবার বল নিয়ে ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের ডি–বক্সে। কিন্তু এবার মেসিকে আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। আর অন্তিম মুহূর্তে ফ্রি–কিকেই জাদু দেখালেন মেসি। ইন্টার মায়ামি পেল দারুণ এক জয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad