Ad

রোমাঞ্চকর শেষ ম্যাচ টাই করে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
00b9024201d7357a473dd38bf25f3505-64bbbeaa8cf97
Durbin News

ভারতের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুর করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সিরিজে সমতা আনে ভারত। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। সেই অলিখিত ফাইনালে টাই করে সমতায় থেকে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।আজ (শনিবার) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফারজান পিঙ্কির সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ২২৬ রান তাড়া করতে নেমে জয়ের পথে ছিল ভারত। তবে শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে ২২৫ রানে অলআউট করে সিরিজ ড্র করে বাংলাদেশ। ২২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৩২ রানেই জোড়া উইকেট হারায় ভারত। তবে এরপর স্মৃতি মান্ধানা ও হারলিন দোয়েল মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তৃতীয় উইকেট জুটিতে ১০৭ রানের জুটি গড়েন। এই জুটিতেই জয়ের ভীত পায় ভারত।তবে এরপর দ্রুতই আরও দুই উইকেত হারায় ভারত। দলীয় ১৩৯ রানে ৮৫ বলে ৫৯ রান করে স্মৃতি ও ২১ বলে ১৪ রান করে হারমানপ্রীত কর আউট হন।এরপর দলীয় ১৯১ ও ১৯২ রানে ভারতের আরও দুই উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ। হারলিন ১০৮ বলে ৭৭ ও দিপ্তি শর্মা ১ বলে ১ রান করে আউট হন।এরপর দলীয় ২১৬ থেকে ২১৭ রানের মধ্যে আরও তিন উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন জেমিমাহ রদ্রিগেজ।শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৩ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১ উইকেট। শেষ ২ রান নিয়ে ম্যাচ ড্র করে ভারত। ওভারের তৃতীয় বলে ভারতের মেঘনা সিংকে আউট করে ভারতের জয় ছিনিয়ে নেন মারুফা আক্তার। শেষ পর্যন্ত ম্যাচ টাই করে মাঠ ছাড়ে দু'দল।জেমিমাহ ৪৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে নাহিদা ৩টি ও মারুফা নেন ১টি উইকেট। ১-১ সমতায় থেকে সিরিজ শেষ করলো দু'দল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad