খেলাধুলা
ভারত সিরিজে ভালো করার পুরস্কার পাচ্ছেন টাইগ্রেসরা
পাপনের মতে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেলেও মেয়েদের ক্রিকেট দল অনেক শক্তিশালী, 'প্রথম দিন (মূলত দ্বিতীয়) ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওই দিনও আমি বলেছিলাম যে আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই, ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ-সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।' পাপন বলেন, 'মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি, তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার।
ভারতের সঙ্গে জেতার পর অধিনায়ককে (জ্যোতি) বলি যে ‘তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো।’ তারপর যে খেলাটা দেখলাম সিরিজে, একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালোই উন্নত হয়েছে। এটা চোখে পড়ার মতো।'
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







