Ad

কার অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, জানালেন পাপন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
papon-20230723164753
Durbin News

ওয়ানডে বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। রোববার (২৩ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের কে নেতৃত্ব দেবেন সেটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও ওয়ানডে অধিনায়ক দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। কদিন আগে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, ছুটি ও চিকিৎসা শেষে দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি। আজ (রোববার) টিম হোটেলে নারী ক্রিকেট দলের জন্য বোনাস ঘোষণা দেওয়ার পর তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন বিশ্বকাপে তামিমই ক্যাপ্টেন্সি করবেন। বলেন, ‘তামিম আমাদের ওয়ার্ল্ডকাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে।’আফগানিস্তান সিরিজে শেষ দুই ম্যাচে লিটন অধিনায়কের দায়িত্ব পালন করলেও সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে তামিমই অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা বলে দেই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম যখন দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’অনেকদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। সর্বশেষ সিরিজগুলোতেও তাকে অস্বস্তি নিয়ে ম্যাচ এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। তবে এরই মাঝে তার আচমকা অবসর ঘোষণা এবং প্রধানমন্ত্রীর আহবানে সেই সিদ্ধান্ত বদলানোর পর তিনি বর্তমানে ছুটিতে আছেন। এরপরই চিকিৎসার কাজে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। এবার জানা গেল, চোট সারাতে তার অপারেশন লাগতে পারে। চলতি সপ্তাহেই যুক্তরাজ্যে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। সেখানে তার চোটের বর্তমান অবস্থা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ৩৪ বছর বয়সী এই ওপেনার। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন,‘তামিমের বর্তমান অবস্থা বিবেচনায় তিনটি সম্ভাব্য সমাধান রয়েছে- ইঞ্জেকশন, রিহ্যাবিলিটেশন ও অপারেশন। তামিমের এমন চোট সারাতে অপারেশন লাগতে পারে, তবে সেটি হতে পারে ওই প্রক্রিয়ার সর্বশেষ সমাধান। কেননা এই মুহূর্তে কোনো সার্জারিতে গেলে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’তিনি আরও বলছেন, ‘তবে এই মুহূর্তে তা সম্ভব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, আগামী তিন মাসের মধ্যে আমাদের বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা চিকিৎসক কী পরামর্শ দেন তা জানার অপেক্ষায় আছি। অপারেশন ছাড়াও রিহ্যাবিলিটেশন এবং ইঞ্জেকশনের অপশনও আছে তামিমের হাতে।’এদিকে, বিশ্বকাপে মাশরাফি বিন মোর্ত্তজাকে মেন্টর হিসেবে দেখা যাবে কি না এই বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘গণভবনে যা হয়েছে ওখানেই থাকুক, বাইরে বলা ঠিক না।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad