Ad

বৃষ্টিতে ধুলিসাৎ ইংল্যান্ডের স্বপ্ন, অ্যাাশেজ ধরে রাখলো অস্ট্রেলিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1690166239-52711585150a161dd0ef0fda113a5339
Durbin News

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির জোরালো শঙ্কা ছিল। ঘটল সেটাই। অবিরাম বর্ষণের কারণে পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়াল না। এতে অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে গেল ইংল্যান্ডের। তাদেরকে আক্ষেপে পুড়িয়ে ঐতিহ্যবাহী এই সিরিজের ট্রফি ধরে রাখল অস্ট্রেলিয়া।সোমবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনের খেলা ভেসে গেছে বৃষ্টির বাগড়ায়। আগের দিন একই কারণে হতে পেরেছিল মাত্র ৩০ ওভার। অনেক রোমাঞ্চের আভাস দিয়েও তাই শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচটি। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অজিদের কাছেই থাকছে অ্যাশেজের শ্রেষ্ঠত্বের মুকুট।ওভালে অনুষ্ঠেয় শেষ টেস্টে ইংলিশরা জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। সেকারণে ২০২১-২২ মৌসুমে নিজেদের মাটিতে সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে জেতা অস্ট্রেলিয়া এবারও ট্রফি নিয়ে দেশে ফিরবে।রাতভর বৃষ্টির পর সকালে কিছু সময়ের জন্য থেমেছিল বর্ষণ। কিন্তু কভার সরাতেই ফের নামে বৃষ্টি। এতে মাঠের জায়গায় জায়গায় পানি জমে যায়। এরপর স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১৪ রান। হাতে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের চেয়ে তখনও ৬১ রানে পিছিয়ে ছিল দলটি। অর্থাৎ দুই পরাশক্তির লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে ছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টিতে শেষ হয়ে গেল তাদের জয়ের আশা।ম্যাচসেরার পুরস্কার জেতেন জ্যাক ক্রলি। এই ডানহাতি ওপেনারের ১৮২ বলে বিধ্বংসী ১৮৯ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৫৯২ রান তুলেছিল ইংল্যান্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অজিদের প্রথম ইনিংস থেমেছিল ৩১৭ রানে।ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা আরও বাড়ল। শেষবার ২০১৫ সালে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। সেই থেকে এই নিয়ে টানা চারটি অ্যাশেজ নিজেদের ঝুলিতে পুরল অজিরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad