খেলাধুলা


মায়ামির নতুন অধিনায়ক মেসি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ জুলাই ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার

মায়ামির নতুন অধিনায়ক মেসি
নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাত্রই অভিষেক, ক্রুজ আজুলের বিপক্ষে খেলেছেন মাত্র ৩৬ মিনিট। সেই ম্যাচের একবারে শেষ মুহুর্তে স্টপওয়াচ টাইমে ঠিক যেন শো স্টপারের মতোই দুর্দান্ত এক ফ্রি কিক গোলে নিশ্চিত করেছেন  দলের জয়। মায়ামির হয়ে পুরো এক ম্যাচও না খেলা মেসি এবার পেয়ে গেলেন ক্লাবের অধিনায়কের দায়িত্ব। 

মেসির অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ কোচ জেরার্ডো টাটা মার্টিনো। মায়ামির নিয়মিত অধিনায়ক জর্জ ইনজুরিতে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন দীর্ঘদিন। তার জায়াগাতেই দলের নেতৃত্ব দেবেন মেসি। তবে মেসির মতো কিংবদন্তির কাছে অধিনায়কের আর্মব্যান্ড থাকলে সেটি আর পরে জর্জের কাছে ফেরার সম্ভাবনা কমই বলা যায়। 

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার নেতৃত্বভার সামলাচ্ছেন মেসি। কাতার বিশ্বকাপেও এলএম টেনের নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা পেরিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছে আলবিসেলেস্তারা। দীর্ঘদিন সামলেছেন ইউরোপীয়ান জায়ান্ট বার্সেলনার অধিনায়কের দায়িত্বও। মায়ামিতে অধিনায়কের আর্মব্যান্ড সামলানোর জন্য তার চেয়ে যোগ্য আর কেই বা থাকতে পারে?  

গেলো মৌসুম শেষে ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। নতুন দেশে নতুন ক্লাবের হয়ে অভিষেকটাও দুর্দান্ত হয়েছে ক্ষুদে জাদুকরের। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মায়ামিকে জিতিয়েছেন নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের ফ্রিকিকে গোল করে। 

সেই ম্যাচেই মাঠে নামার পরই মেসির হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন ইয়েদলিন। এবার আনুষ্ঠানিকভাবেই দলের অধিনায়কের দায়িত্বভার চলএ আসলো মেসির কাঁধেই।


সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।