খেলাধুলা


অবশেষে নিষিদ্ধ হারমানপ্রীত!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ জুলাই ২০২৩, ১২:৪১ অপরাহ্ন, বুধবার

অবশেষে নিষিদ্ধ হারমানপ্রীত!
বাংলাদেশ সফরে নিজেদের শক্তি দেখাতে না পেরে শেষদিকে এসে মেজাজ ঠিক রাখতে পারেননি ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। শেষ ম্যাচে তো আম্পায়ারিং নিয়ে বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে ফেলেন। তার খেসারত দিতে হচ্ছে তাকে। নিয়ম ভাঙার দায়ে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

শুরুতে ডিমেরিট পয়েন্ট কম থাকায় নিষিদ্ধ ছিলেন না। কিন্তু মোট ৩টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় শাস্তির পরিমাণ বেড়েছে হারমানপ্রীতের। ফলে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে করে আসন্ন নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সেখানে বলা হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান প্রদর্শন এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের সাথে অসাদাচরণ করায় লেভেল-২ অপরাধ করেছেন হারমানপ্রীত। ডিমেরিট পয়েন্ট ও নিষিদ্ধের পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষিদ্ধ হলেন হারমানপ্রীত। আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরে চার বা তার বেশি ডেমেরিট পয়েন্ট যদি কোন ক্রিকেটার পান তাহলে তাকে এক টেস্ট বা দুটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয়।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।