Ad

ক্রিকেটে বাংলাদেশের সহায়তা চায় সৌদি ক্রিকেট ফেডারেশন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
GridArt_20230727_164221447
Durbin News

কয়েক বছর ধরেই ক্রীড়াঙ্গনে বিপুল অর্থ বিনিয়োগ করছে সৌদি আরব। ফুটবলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ক্লাবের মালিকানা কিনছে তারা। এবার ক্রিকেটেও হাত বাড়াতে চায় দেশটি। সেটিরই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরবের ক্রিকেট ফেডারেশন।এ নিয়ে গত বুধবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকও করেছেন ফেডারেশনটির সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল। মিশালের আগ্রহের বিষয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) জানিয়েছেন, বাংলাদেশে ক্রিকেট অতি জনপ্রিয় খেলা এবং এ খেলায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও টেকনিক্যালি সক্ষমতা রয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা ও সাফল্য উল্লেখ করে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।বাংলাদেশ কীভাবে সৌদি ক্রিকেটে সহযোগিতা করতে পারে সেটি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সৌদি ক্রিকেট ফেডারেশনকে বাংলাদেশ সফর ও সরেজমিনে ক্রিকেটীয় পরিবেশ, প্রশিক্ষণ, ক্রিকেট মাঠ পরিদর্শনের আমন্ত্রণ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। আর ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ক্রিকেট বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সৌদি ক্রিকেট ফেডারেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। সঙ্গে রাষ্ট্রদূত ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তুলে ধরেন।এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তথ্যচিত্র দেখে নিজের মুগ্ধতার কথা ব্যক্ত করেছেন প্রিন্স সৌদ বিন মিশাল। বৈঠকে বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, সামাজিক উন্নতি ও অন্যান্য বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নতির চিত্র তুলে ধরেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ আয়ের দেশে উন্নীত হতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন বাস্তবায়নে কাজ করে চলেছে বলে জানান। প্রিন্স মিশাল আগামী দিনে বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন।বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিভিন্ন ক্রিকেট ইভেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের বাংলাদেশ প্রবাসী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ, ট্যালেন্ট হান্ট, ক্রিকেট প্রতিযোগিতাসহ নানা বিষয় আয়োজনের বিষয় উল্লেখ করে সৌদি ক্রিকেট ফেডারেশন। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে সৌদি আরবে ক্রিকেট ইভেন্ট আয়োজনে সহযোগিতার কথা উল্লেখ করেছে ফেডারেশনটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad