Ad

গার্নাচোকে ভিনিসিয়াসের জার্সি উপহার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
garnacho-vinicius-20230729183250
Durbin News

প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে রেড ডেভিলদের ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিন মাঠে একে অপরের প্রতিপক্ষ হলেও, ম্যাচ শেষে বুক মিলিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ভিনিসিয়ুস জুনিয়র ও আলেসান্দ্রো গার্নাচো। গার্নাচোকে উপহারও দিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে রিয়াল-ম্যানইউ ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ইউনাইটেডের আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড গার্নাচোকে নিজের স্বাক্ষর করা জার্সি দেন ভিনিসিয়ুস। সেখানে তিনি লেখেন, ‘ফর মাই ব্রাদার, দ্য ক্র্যাক গার্নাচো।’পরবর্তীতে এমন উপহার পেয়ে খুশি হয়েছেন ম্যানইউ’র তরুণ তারকা। নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ভিনিসিয়ুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গার্নাচো। দুজনের একত্রে তোলা ছবি দিয়ে তিনি লেখেন, ‘তোমার সাক্ষাৎ পেয়ে ভালো লাগছে, ভাই। দারুণ একটি দিন কাটিয়েছি।’ ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন গার্নাচো। পরবর্তীতে অ্যান্টোনির সঙ্গে তাকে পরিবর্তন করে উঠিয়ে নেন কোচ এরিক টেন হাগ। যদিও ম্যাচটি ওল্ড ট্রাফোর্ডের শিষ্যরা হেরে যায় জুডে বেলিংহাম এবং জোসেলুর দারুণ দুই গোলে। ম্যাচটিতে ম্যানইউর হয়ে খেলেছেন আরেক আর্জেন্টাইন লিসান্দ্রো মার্টিনেজও। শেষ ২০ মিনিটে রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন তরুণ নিকো পাজ।এই আর্জেন্টাইন তরুণ পরবর্তীতে গার্নাচোর সঙ্গেও দেখা করেছেন। এরপর স্বদেশি গার্নাচোর সঙ্গে ইনস্টাগ্রামে নিজের ছবিও শেয়ার করেন নিকো পাজ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad