খেলাধুলা


আবারো চোটে বুমরাহ, অনিশ্চিত বিশ্বকাপ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ জুলাই ২০২৩, ০৩:২০ অপরাহ্ন, সোমবার

আবারো চোটে বুমরাহ, অনিশ্চিত বিশ্বকাপ
জসপ্রীত বুমরাহর জাতীয় দলে ফেরা নিয়ে বিভিন্ন সময় একাধিক তত্ত্ব সামনে এসেছিল। দীর্ঘদিন ধরে চোট পেয়ে তিনি মাঠের বাইরে। মাঝে তাঁরে ফেরানোর চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। তবে কিছুদিন আগে তাঁর জাতীয় দলে ফেরার চূড়ান্ত খবর সামনে আসে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানান আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে ফিরবেন জসপ্রীত বুমরাহ। তবে এ খবর প্রকাশের পর আবারো দুঃসংবাদ ডানহাতি পেসারের জন্য। 

কদিন ভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, ‘জসপ্রীত বুমরাহ পুরো সুস্থ এবং উনি সম্ভবত পরের আয়ারল্যান্ড সিরিজে খেলবেন।’ গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরাহ। তিনি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারেননি।


এসবের মাঝে নেট অনুশীলনে ফের চোট পেলেন জসপ্রীত বুমরাহ। রবিবার বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচের পর নেটে বল করছিলেন ভারতের তারকা পেসার। সেইসময় ফের চোট লাগে। প্রাথমিকভাবে অনুমান, বুমরাহের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বুমরাহ নতুন করে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে। চোট যদি গুরুতর হয়, তাহলে ভারতীয় তারকা পেসারের পক্ষে বিশ্বকাপ খেলা অসম্ভব হয়ে উঠবে।

বিশ্বকাপ শুরু হবে আগামী অক্টোবরে। দু'মাসের মধ্যে চোট সারিয়ে ম্যাচ ফিট হয়ে বুমরাহ আদৌও বিশ্বকাপে নামতে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে কিছু জানানো হয়নি। 

ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে ভারতের বুমরাহসহ আরো একাধিক ক্রিকেটার ইনজুরিতে রয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে স্বাগতিকদের এমন চোটের বিষয় চিন্তার ভাঁজ বাড়িয়েছে ভক্তদের। 


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।