খেলাধুলা


বাঘের থাবায় উড়ে গেলো লঙ্কানরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার

বাঘের থাবায় উড়ে গেলো লঙ্কানরা
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হেসে-খেলে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮ ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে সাকিবহীন বাংলাদেশ।

২৬৪ রানের লক্ষ্যে নেমে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অর্ধ শতকে সহজ জয় পায় টাইগাররা। এরমধ্যে ওপেনিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।

লিটন ও তানজিদের ব্যাটে শুরু থেকে দাপট দেখায়। ৩৭ বলে লিটন হাফ সেঞ্চুরি করেন, ৫২ বলে ফিফটি করেন তানজিদ। দুজনের জুটি ছিল ১৩১ রানের। লিটন ৬১ রান করে আউট হন। ৫৬ বলের ইনিংসে ছিল ১০ চার।

এরপর মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে আউট হন তানজিদ। ৮৮ বলে ১০ চার, ২ ছয়ে ৮৪ রানে থামেন তিনি। তারপর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়, মারেন গোল্ডেন ডাক। বাকি পথ পাড়ি দেন মিরাজ ও মুশফিক। দুজনের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

৬৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৪৩ বলে ২ চার, ১ ছয়ে ৩৫ রানে খেলছিলেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলাররা পরীক্ষা দেয় আগে। গৌহাটিতে আগে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। এশিয়া কাপের রানার্সআপরা দুই হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান করে।

পায়ের ব্যথায় এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। অধিনায়কত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনার ও চার পেসারের বোলিং বিভাগের সামনে উল্লেখযোগ্য ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার মেহেদী, ৯ ওভারে ৩৬ রান খরচায় তিন উইকেট নেন। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ উইকেট নিতে পারেননি। তানজিম সাকিব, শরিফুল ইসলাম, নাসুম ও মিরাজ একটি করে উইকেট নেন।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।