Ad

টাইগারদের টানা দ্বিতীয় হার, হেসে-খেলে জিতলো নিউজিল্যান্ড

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
nz-bd
Durbin News

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সাকিব বাহিনী। এ নিয়ে টানা দ্বিতীয় হার দেখলো টাইগাররা। অন্যদিকে, কিউইরা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে।শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাস। বোল্টের বলে হুইপ শট খেলে ফাইন লেগে ম্যাট হেনরির হাতে ক্যাচ আউট হন এই ওপেনার।লিটন ফিরলেও পাওয়ারপ্লেতে দারুণ ব্যাটিং করেছিলেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। অবশ্য দুইবার ক্যাচ দিয়েও বেঁচে যান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তরুণ এ বাঁহাতি ওপেনার। লকি ফার্গুসনের ফুল লেন্থ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে থাকা ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন ১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬ রান করা তামিম।ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ এমন মুহূর্তে ভরসা জোগাচ্ছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ইনিংসের ১২তম ওভারে লকি ফর্গুসনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ডানহাতি এই পেসারের শর্ট লেন্থ ডেলিভারিতে ডিপ স্কয়ারের উপর দিয়ে খেলতে গিয়ে টপ এজ হয়ে হেনরির হাতে ক্যাচ দেন ৩০ রান করা মিরাজ।শান্তও পরের ওভারেই আউট হয়ে যান। ব্যক্তিগত ৭ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। গ্লেন ফিলিপসের বলে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর দলের হাল ধরেন সাকিব-মুশফিক।বলের সাথে পাল্লা দিয়ে রান করেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি তুলে নেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। সাকিবকে নিয়ে গড়েন ১০৮ বলে ৯৬ রানের জুটি। ৫১ বলে ৪০ রান করা সাকিবকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন লকি ফার্গুসন। ডানহাতি এই পেসারের আগের বলে ছক্কা মারা সাকিব পরের বলে বাউন্সার পুল করতে চেয়েছিলেন। তবে টপ এজ হয়ে উইকেটরক্ষক টম লাথামের হাতে ধরা পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক।এরপর বেশিক্ষণ টিকতে পারেনি মুশফিকও। হেনরির নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৭৫ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৬ রান। মুশফিক ফেরার পর আউট হন তাওহিদ হৃদয়ও। বোল্টের নাকল বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে থাকা স্যান্টনারের হাতে ক্যাচ দেন ১৩ রান করা এই ব্যাটার।অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ মিলে দলের রান বাড়াতে সাহায্য করেন। বিশেষ করে তাসকিন। ১৭ রান করে নিজের উইকেট পতনের আগে দারুণ দু’টি ছয় মারেন এই পেসার। মাহমুদউল্লাহর সাথে ৩৪ রানের জুটি গড়েন তাসকিন। মোস্তাফিজুর রহমান এসে দলের রানে খুব বেশি সাহায্য করতে পারেননি। সাজঘরে ফেরেন মাত্র ৪ রান করে। শেষদিকে মাহমুদউল্লাহ পরপর দুই ওভারে দুইটি ছ মার খেলেন। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৪৯ বলে ৪১ রান করে। অন্যপাশে শরিফুল অপরাজিত ছিলেন ৩ বলে ২ রান করে। তাতেই ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন লকি ফার্গুসন। দু’টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। একটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার রাচিন রবীন্দ্রকে হারালেও অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের জোড়া ফিফটিতে ৪৩ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে মুশফিকুর রহিমের কাছে তালুবন্দি করেন মুস্তাফিজ। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্র। তার বিদায়ের পর ক্রিজে আসেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস।উইলিয়ামসনকে সঙ্গী করে শুরু ধাক্কা সামাল দেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮০ রান। ইনিংসের ২১তম ওভারে সাকিবের করা প্রথম বলে কনওয়ে রিভার্স সুইপের চেষ্টা করলে বল গিয়ে লাগে পায়ে। সাকিবের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন কনওয়ে। তাতে অবশ্য বাঁচতে পারেননি এলবিডব্লিউ থেকে। ফিফটি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় কিউই ওপেনারকে।কনওয়ের ফিরে গেলেও নিউজিল্যান্ডের রানের গতি কমাতে পারেনি টাইগাররা। ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন এ বছর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা উইলিয়ামসন। তাকে শেষ অবধি আউটই করতে পারেনি বাংলাদেশ, রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন কিউই অধিনায়ক। একবার শান্তর করা থ্রো তার আঙুলে লাগে, পরে ব্যথার কাছে নত স্বীকার করে উঠে যেতে হয় তাকে। ১০৭ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ১০৭ বলে ৭৮ রান করে তিনি ফেরেন সাজঘরে। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বাকিটা পথ পাড়ি দেন ড্যারিল মিচেল। ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রানে অপরাজিত ছিলেন মিচেল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad