খেলাধুলা
ফাইনালের মাঠে ঢুকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ, কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা
নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। আর ছুটে যান বিরাট কোহলির দিকে। প্রথমে মনে হচ্ছিল কোহলির জন্যই বুঝি তার মাঠে আসা। কিন্তু ক্যামেরার নজর তার দিকে পড়তেই বোঝা গেলো শুধু কোহলির জন্য মাঠে আসেননি তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদ জানাতে তার এভাবে অনুপ্রবেশ।
মাঠে প্রবেশ করা ওই দর্শকের টি-শার্টের সামনে লেখা ছিল, ‘ফিলিস্তিনে বোমাবর্ষণ বন্ধ করুন’। সঙ্গে ছিল ফিলিস্তিনের একটি পতাকাও। তার মুখে ছিল মাস্ক। আর সেটিও ফিলিস্তিনি পতাকার ডিজাইনে করা।
মাঠে ঢুকে পড়া ওই দর্শক চলে এসেছিলেন পিচ পর্যন্ত। সে সময় কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিন্তু ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অবস্থায় কোহলি ওই ভক্তর কাছ থেকে নিজেকে মুহূর্তেই ছাড়িয়ে নেন। এরপর নিরপত্তকর্মীরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান।
এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো খেলা বন্ধ ছিল। কিন্তু বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ স্টেডিয়ামের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কীভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মাঠে ঢুকে পড়া ওই দর্শককে আহমেদাবাদের চন্দখেদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় গণমাধ্যমকে ওই সমর্থক নিজের পরিচয় ও মাঠে ঢুকে পড়ার বিষয়ে জানিয়েছেন, তার নাম জন। তিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন। মূলত বিরাট কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে ঢুকে পড়েছিলেন। এছাড়া তিনি ফিলিস্তিনি সমর্থক বলেও জানান।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের
জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

.jpg)







