খেলাধুলা


বিশ্বকাপের সেরা একাদশ: ভারতীয়দের আধিপত্য


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার

বিশ্বকাপের সেরা একাদশ: ভারতীয়দের আধিপত্য
ভারতকে নিজেদের মাটিতেই হারিয়ে বিশ্ব ক্রিকেটের রাজত্বে আবারও চালকের আসনে অস্ট্রেলিয়া। ক্রিকেট মহাযজ্ঞের ১২ আসরে ছয়-ছয়বার বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরার রেকর্ড তাদের দখলে। আশেপাশেও নেই কেউ।

আর পুরো বিশ্বকাপে দারুণ খেলে ফাইনালে এসে খেই হারিয়ে ফেলে রোহিত-কোহলিরা। তাদের হারে স্তব্ধ পুরো ভারত। এই শোক কাটিয়ে উঠতে লাগবে সময়।

তবে এরই মধ্যে এলো সুখবর। ফাইনালে হারলেও আইসিসির ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে ভারতীয় ক্রিকেটারদেরই আধিপত্য। রানার্স আপ দলের ৬ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। আর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুইজন, সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ১ জন এবং শ্রীলঙ্কার একজন এই একাদশে জায়গা পেয়েছেন। ১২তম ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরার্ড কোয়েৎজি।

আইসিসি ঘোষিত ভারত বিশ্বকাপের সেরা একাদশ:

কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ সামি।


সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।