Ad

বিশ্বকাপ: চ্যাম্পিয়ন, রানার্সআপ ও বাংলাদেশ কত টাকা পাচ্ছে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
aus
Durbin News

পর্দা নামলো বিশ্ব ক্রিকেটের ১২তম মহাযজ্ঞের। অজিরা এই আসরের চ্যাম্পিয়ন, তা কারও অজানা নয়। আর ঘরের মাটিতে তীরে এসে বিশ্বকাপ স্বপ্ন হাতছাড়া করার কষ্টে পুড়ছে ভারত।ফাইনালে হার বা জয়, দুই দল পাচ্ছে কোটি কোটি টাকার পুরস্কার। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া দল পাচ্ছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪৪ কোটি ১২ লাখ টাকা। একইসঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা প্রথম পর্বে ৭ ম্যাচ জেতায় বাড়তি ২ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে (বাংলাদেশি টাকায় যা ৩ কোটি ৯ লাখ)। সব মিলিয়ে আইসিসি থেকে দলটি পাচ্ছে ৪৭ কোটি ২১ লাখ টাকার অর্থ পুরস্কার।অন্যদিকে রানার্সআপ হওয়ায় ভারত পাচ্ছে ২০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় তা ২২ কোটি ৬ লাখ টাকা)। পাশাপাশি গ্রুপ পর্বের ৯ ম্যাচ জেতায় আরও ৩ লাখ ৬০ হাজার ডলার (৩ কোটি ৯৭ লাখ টাকা)। তাতে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল পাচ্ছে ২৬ কোটি ৩ লাখ টাকা। এছাড়া, সেমিফাইনাল থেকে বাদ পড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রত্যেকেই পাচ্ছে ৮ লাখ ডলার করে (বাংলাদেশি ৮ কোটি ৮২ লাখ টাকা)। আর বোনাস হিসেবে প্রথম পর্ব থেকে ২ লাখ ডলার (২ কোটি ২০ লাখ টাকা) যুক্ত হওয়ায় কিউইরা আইসিসি থেকে পাচ্ছে ১১ কোটি ২ লাখ টাকা। প্রথম পর্বে কিউইরা জিতেছিল ৫ ম্যাচ। অন্যদিকে প্রথম পর্ব থেকে ২ লাখ ৮০ হাজার ডলার (৩ কোটি ৯ লাখ টাকা) বোনাস হিসেবে পাওয়ায় প্রোটিয়ারা পাচ্ছে ১১ কোটি ৯১ লাখ টাকা।এদিকে, পাকিস্তান ও আফগানিস্তান ৪টি করে ম্যাচ জেতায় পাচ্ছে ২ লাখ ৬০ হাজার ডলার (২ কোটি ৮৭ লাখ টাকা) করে। ৩ ম্যাচ জেতা ইংল্যান্ড পাচ্ছে ২ লাখ ২০ হাজার ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)।বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস প্রত্যেকেই পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার (১ কোটি ৯৮ লাখ টাকা)। এই তিন দলই গ্রুপ পর্বে জিতেছে ২টি করে ম্যাচ।উল্লেখ্য, আইসিসি এবারের বিশ্বকাপে ১ কোটি ডলার (১১০ কোটি ৩১ লাখ টাকা) অর্থ পুরস্কার ঘোষণা করেছিল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad